আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০৬৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৮৮- মায়ের (ঘরে প্রবেশ করতেও) অনুমতি প্রার্থনা করবে।
১০৬৭. আলকামা বলেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলঃ আমার মাতার নিকট যাইতে হইলেও কি আমাকে তাঁহার অনুমতি প্রার্থনা করিতে হইবে? উত্তরে তিনি বলিলেনঃ তাহার সর্বাবস্থায় তুমি তাহাকে দেখিতে পছন্দ করিবে না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ يَسْتَأْذِنُ عَلَى أُمِّهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ قَالَ‏:‏ جَاءَ رَجُلٌ إِلَى عَبْدِ اللهِ قَالَ‏:‏ أَسْتَأْذِنُ عَلَى أُمِّي‏؟‏ فَقَالَ‏:‏ مَا عَلَى كُلِّ أَحْيَانِهَا تُحِبُّ أَنْ تَرَاهَا‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, অনুমতি ছাড়াও হঠাৎ করে নিজের মায়ের ঘরে প্রবেশ করাতে এর আশংকা থাকে যে, তুমি এমন অবস্থায় ঘরে প্রবেশ করবে যে, তোমার মা হয়ত অসতর্ক অবস্থায় এলোমেলো কাপড়ে আছেন। তাই মায়ের কাছেও অনুমতি নিয়েই যেতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান