আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭১৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৬- দোয়ার ফযীলাত।
৭১৭. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিলেনঃ আল্লাহর নিকট দু'আর চাইতে সম্মানিত বস্তু আর কিছুই হয় না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ فَضْلِ الدُّعَاءِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ ، قَالَ : أَخْبَرَنَا عِمْرَانُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ
হাদীসের ব্যাখ্যা:
যখন জানা গেল যে, দু'আ ইবাদতের মগজ ও সারনির্যাস এবং ইবাদতই মানব সৃষ্টির আসল উদ্দেশ্য, তখন স্বতঃসিদ্ধভাবে সাব্যস্ত হয়ে গেল যে, মানুষের আমল সমূহের মধ্যে এবং তার হালসমূহের মধ্যে দু'আই সর্বোত্তম এবং সবচাইতে মূল্যবান। আল্লাহর রহমত ও করুণা দৃষ্টি আকর্ষণের সর্বাধিক ক্ষমতা এরই মধ্যে নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)