আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৯৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯১- মহানবী (ﷺ)-এর দুআসমূহ।
৬৯৪. হযরত আবু মুসা আশ'আরী (রাযিঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি এইরূপ দু'আ করিতেনঃ اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي ، اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجَدِّي ، وَخَطَئِي وَعَمْدِي ، وَكُلُّ ذَلِكَ عِنْدِي
“হে আল্লাহ্! তুমি ক্ষমা কর আমাকে আমার গুনাহসমূহকে, আমার মূর্খতাকে, কাজকর্মে আমার বাড়াবাড়িকে আমার অপরাধ সম্পর্কে তুমি আমার চেয়ে বেশী অবগত। হে আল্লাহ্! আমাকে ক্ষমা কর। আমার ঠাট্টাচ্ছলে গুনাহ মাফ কর, মাফ কর বাস্তবে কৃত গুনাহ আমার মধ্যে আরও যে সব গুনাহ আছে তাহাও।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى ، قَالَ : حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ، قَالَ : حَدَّثَنَا إِسْرَائِيلُ ، قَالَ : حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُ كَانَ يَدْعُو : " اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي ، اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجَدِّي ، وَخَطَئِي وَعَمْدِي ، وَكُلُّ ذَلِكَ عِنْدِي

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহু আকবর! সাইয়েদুল মুরসালীন, মাহবুবে রাব্বুল আলামীন ﷺ যিনি নিঃসন্দেহে নিষ্পাপ ছিলেন, তাঁর নিজের সম্পর্কে এরূপ উপলব্ধি ছিল! তিনি নিজেকে আপাদমস্তক গুনাহগার ও অপরাধী জ্ঞান করতেন এবং এভাবে আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন। সত্য কথা হলো, যিনি যত বেশি মা'রিফত জ্ঞানের অধিকারী হবেন, তিনি নিজেকে ততবেশি আবদিয়াতের হক আদায়ের ব্যাপারে ত্রুটিকারী ও অপরাধী জ্ঞান করবেন।
قريبان رابیش بود حیرانی
"যে যত বেশি নিকট আপন, তার তত বেশি হয়রানী।"
রাসূলুল্লাহ ﷺ-এর এ ইস্তিগফারের এক একটি শব্দের মধ্যে আবদিয়তের স্পীরিট পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমাদের উম্মতীদের জন্যে এতে শিক্ষা নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান