আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৮৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৮৮- নবী করীম (ﷺ)-এর দু'আসমূহ
৬৮৭. হযরত আনাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) অধিকাংশ সময়ই এই দু'আ করিতেনঃ اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً ، وَفِي الآخِرَةِ حَسَنَةً ، وَقِنَا عَذَابَ النَّارِ “হে প্রভু! ইহলোকে ও পরলোকে আমাদিগকে মঙ্গল কর এবং আমাদিগকে দোযখের আযাব হইতে রক্ষা কর।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُسَدَّدٌ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ أَكْثَرُ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً ، وَفِي الآخِرَةِ حَسَنَةً ، وَقِنَا عَذَابَ النَّارِ

হাদীসের ব্যাখ্যা:

সুবহানাল্লাহ্! কী সংক্ষিপ্ত অথচ কত ব্যাপক দু'আ! এতে আল্লাহ তা'আলার নিকট ইহলৌকিক জগতে এবং পারলৌকিক জগতের অফুরন্ত জীবনেও কল্যাণের প্রার্থনা করা হয়েছে। বলা বাহুল্য, এতে ইহলৌকিক ও পরলৌকিক লোভনীয় ও কাম্যবস্তুর প্রার্থনা এবং সর্বশেষে দোযখ থেকে রক্ষার দু'আও এসে গেছে। মোদ্দা কথা, দুনিয়া ও আখিরাতে একজন বান্দার যা কিছুর প্রয়োজন রয়েছে তার সবকিছুই এ সংক্ষিপ্ত দু'আয় প্রার্থনা করা হয়েছে। এ দু'আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে, এটা আসলে কুরআন মজীদেরই দু'আ; তবে সামান্য একটি পার্থক্য হলো এর শুরু হয়েছে اَللّٰهُمَّ দিয়ে, আর কুরআন শরীফে সূচনার শব্দটি হচ্ছে رَبَّنَا তবে উভয় শব্দের মর্ম একই।

হযরত আনাস (রা) বর্ণিত এ হাদীসের দ্বারা জানা গেল, রাসূলুল্লাহ ﷺ প্রায়ই এ দু'আটি করতেন। আল্লাহ তা'আলা আমাদের উম্মতীদেরকেও রাসূলুল্লাহ ﷺ জীবনের এ বহুল প্রার্থিত দু'আটি বহুলভাবে করে তাঁর অনুসরণ-অনুকরণ করার তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান