আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬৩৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭৯. অনুচ্ছেদ…
৬৩৪. হযরত শাকীক বলেন, হযরত আব্দুল্লাহ্ প্রায়ই এরূপ দু'আ করিতেনঃ رَبَّنَا أَصْلِحْ بَيْنَنَا ، وَاهْدِنَا سَبِيلَ الإِسْلامِ ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ، وَاصْرِفْ عَنَّا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطَنَ ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُلُوبِنَا وَأَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا ، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ ، مُثْنِينَ بِهَا ، قَائِلِينَ بِهَا ، وَأَتْمِمْهَا عَلَيْنَا “প্রভু, আমাদের মধ্যে সদ্ভাব বর্তমান রাখ। আমাদিগকে ইসলামের পথে পরিচালিত কর। আমাদিগকে অন্ধকার হইতে নিষ্কৃতি দিয়া আলোর পথে ধাবিত কর। বাহ্যিক ও গোপনীয় সর্বাধিক অশ্লীলতা হইতে আমাদিগকে মুক্ত রাখ। আমাদের শ্রবণেন্দ্রীয় ও দর্শনেন্দ্রীয়রাজি অন্তরসমূহ এবং আমাদের স্ত্রী-পুত্রদের মধ্যে বরকত দান কর। আমাদের তাওবা কবূল কর। কেননা তুমিই তাওবা কবূলকারী। অতি দয়ালু। আমাদিগকে তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ, উহার প্রশংসাকারী ও স্বীকারোক্তিকারী বানাইয়া লও এবং উহা আমাদের জন্য পূর্ণ করিয়া দাও।"
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ ، قَالَ : حَدَّثَنَا أَبِي ، قَالَ : حَدَّثَنَا الأَعْمَشُ ، قَالَ : حَدَّثَنَا شَقِيقٌ ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ ، يُكْثِرُ أَنْ يَدْعُوَ بِهَؤُلاءِ الدَّعَوَاتِ : " رَبَّنَا أَصْلِحْ بَيْنَنَا ، وَاهْدِنَا سَبِيلَ الإِسْلامِ ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ، وَاصْرِفْ عَنَّا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطَنَ ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُلُوبِنَا وَأَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا ، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ ، مُثْنِينَ بِهَا ، قَائِلِينَ بِهَا ، وَأَتْمِمْهَا عَلَيْنَا
হাদীসের ব্যাখ্যা:
এ ব্যাপক অর্থপূর্ণ দু'আতে সর্ব প্রথম পারস্পরিক সম্পর্কের দুরুস্তি এবং অন্তরসমূহের সৌহার্দ-সম্প্রীতির প্রার্থনা জানান হয়েছে। বস্তুত অন্তরের অমিল এবং হিংসা-বিদ্বেষের দ্বারা মানুষের দীন-দুনিয়া, বৈষয়িক ও আধ্যাত্মিক তাবৎ নিয়ামত থেকে যথাযথভাবে উপকৃত হওয়ার জন্যে জরুরী হচ্ছে সমাজ হিংসা-বিদ্বেষের অভিশাপ থেকে মুক্ত হবে। এছাড়া ঈমানদারদের পারস্পরিক সম্পীতি-সৌহার্দ একটি কাম্য বস্তুও বটে।
চোখ-কান, বিবি বাচ্চার মধ্যে বরকতের অর্থ হচ্ছে এ সব নিয়ামত যেন আজীবন বহাল থাকে এবং আল্লাহ তা'আলা এগুলোর মধ্যে যে উপকার রেখেছেন, সেগুলো থেকে অব্যাহতভাবে যেন উপকৃত হওয়া যায়।
নিয়ামত সমূহের কদর এবং এগুলোর জন্যে কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসার তাওফীকও আল্লাহ তা'আলার পক্ষ থেকেই প্রদত্ত হয়ে থাকে। এথেকে বঞ্চিত থাকাটাও একটা বড় রকমের বঞ্চনা। এজন্যে এটাও আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত এবং একজন কাঙাল ও দয়ার ভিখারী বান্দা হিসাবে প্রতিটি নিয়ামত পরিপূর্ণভাবে দানের জন্য আল্লাহ্র দরবারে দরখাস্ত জানানো উচিত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)