আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫৭২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৫৯. প্রথম বৃষ্টিতে ভেজা
৫৭২। হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, একদা আমরা নবী করীম (ﷺ)-এর সাথে ছিলাম। এমন সময় বৃষ্টিপাত শুরু হইল। নবী করীম (ﷺ) তখন তাঁহার পবিত্র দেহ হইতে কাপড় সরাইয়া লইলেন। ফলে তাঁহার শরীর মোবারক বৃষ্টিতে ভিজিয়া গেল। আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! এমনটি কেন করিলেন ? বলিলেনঃ উহা কেবলমাত্র তাহার প্রতিপালকের নিকট হইতে আসিল কিনা, (তাই বরকতের জন্য এইরূপ করিলাম)।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنِ اسْتَمْطَرَ فِي أَوَّلِ الْمَطَرِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَبِي الأَسْوَدِ، قَالَ‏:‏ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ‏:‏ أَصَابَنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مَطَرٌ، فَحَسَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثَوْبَهُ عَنْهُ حَتَّى أَصَابَهُ الْمَطَرُ، قُلْنَا‏:‏ لِمَ فَعَلْتَ‏؟‏ قَالَ‏:‏ لأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)