আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫৬৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৫৩. দুর্ভিক্ষকালে ও ক্ষুধার সময় সমবেদনা জ্ঞাপন
৫৬৪। ইযরত সালামা ইব্‌ন আক্‌ওয়া (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ দেখ, তৃতীয় দিনের পর যেন তোমাদের মধ্যে কাহারও ঘরে কুরবানীর গোশ্‌ত মওজুদ না থাকে। অতঃপর যখন পরবর্তী বৎসরে কুরবানীর সময় আসিল, তখন সাহাবীগণ আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমরা কি এবারও গত বৎসরের মত করিব? (অর্থাৎ তৃতীয় দিন শেষ না হইতেই সমুদয় গোশ্‌ত বিলাইয়া দিব?) বলিলেনঃ না, এবার খাইতে পার, সঞ্চয়ও করিতে পার। কেননা সে বৎসর ছিল অভাব-অনটনের বৎসর, সুতরাং আমি চাহিয়াছিলাম যে, তোমরা নিঃস্বজনকে সাহায্য কর [এবার সে পরিস্থিতি নাই, সুতরাং সঞ্চয় করিয়া রাখিতে দোষ নাই]।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ قَالَ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ ضَحَايَاكُمْ، لاَ يُصْبِحُ أَحَدُكُمْ بَعْدَ ثَالِثَةٍ، وَفِي بَيْتِهِ مِنْهُ شَيْءٌ‏.‏ فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا‏:‏ يَا رَسُولَ اللهِ، نَفْعَلُ كَمَا فَعَلْنَا الْعَامَ الْمَاضِيَ‏؟‏ قَالَ‏:‏ كُلُوا وَادَّخِرُوا، فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانُوا فِي جَهْدٍ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا‏.‏

হাদীসের ব্যাখ্যা:

উপরের হাদীস দ্বারা জানা গেল যে, কুরবানীর গোশতের বেলায় অনুমতি রয়েছে যে, যতদিন পর্যন্ত ইচ্ছা খাওয়া যায় এবং রাখা যায়। আর হাদীস দ্বারা আরো জানা যায় যে, আইয়ামে তাশরীকে আল্লাহর বান্দাদের খাওয়া ও পান করাও আল্লাহ্ তা'আলার কাছে প্রিয় ও পছন্দনীয় কাজ। এ দিনগুলো যেন আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে মেহমানদারী ও আপ্যায়নের দিন। তবে এই খাওয়া দাওয়ার সাথে আল্লাহর স্মরণ, তাঁর মাহাত্ম্য ঘোষণা, তাঁর পবিত্রতা ও তাওহীদের বাণী উচ্চারণ দ্বারা রসনাকে সিক্ত রাখা চাই। এর সংমিশ্রণ ছাড়া আল্লাহর প্রকৃত বান্দাদের জন্য জীবনের প্রতিটি বিষয়ই তো বিস্বাদ।
« اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ »
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)