আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৪০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১২১- অবৈধ হাসি-ঠাট্টা
২৪০। আব্দুল্লাহ ইবনুস সাইব (রহঃ) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যেন তার সাথীর কোন বস্তু হস্তগত না করে, ঠাট্টাচ্ছলেও নয়, বাস্তবিকপক্ষেও নয়। তোমাদের কেউ তার সাথীর লাঠি নিলেও তা যেন তাকে ফেরত দেয়।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَا لا يَجُوزُ مِنَ اللَّعِبِ وَالْمُزَاحِ
حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَعْنِي، يَقُولُ: لاَ يَأْخُذُ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ لاَعِبًا وَلاَ جَادًّا، فَإِذَا أَخَذَ أَحَدُكُمْ عَصَا صَاحِبِهِ فَلْيَرُدَّهَا إِلَيْهِ.
হাদীসের তাখরীজ (সূত্র):
(দারিমী, তিরমিযী, তাহাবী)।
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য হচ্ছে, কারো লাঠি বা কাষ্ঠদণ্ড জাতীয় সাধারণ জিনিসও তার ইচ্ছা ও অনুমতি ছাড়া গ্রহণ করা হবে না। ঠাটাচ্ছলেও নেওয়া হবে না। যদি ভুলে নিয়ে থাকে তবে অবশ্যই ফেরত প্রদান করতে হবে। এটা ধারণা করা ঠিক নয় যে, এ সাধারণ জিনিস ফেরত প্রদানের কী প্রয়োজন।
আয়াত তাআলা হুজুর ﷺ-এর এই নির্দেশাবলীর গুরুত্ব অনুধাবনের তাওফীক দিন।
আয়াত তাআলা হুজুর ﷺ-এর এই নির্দেশাবলীর গুরুত্ব অনুধাবনের তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)