আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২১৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১১২- যে মানুষের প্রতি কৃতজ্ঞ নহে
২১৮. হযরত আবু হুরায়রা ( রা ) বলেন , নবী করীম ( সা ) ফরমাইয়াছেনঃ যে মানুষের প্রতি কৃতজ্ঞ নহে , সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নহে ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ لَمْ يَشْكُرِ النَّاسَ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ‏:‏ حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لاَ يَشْكُرُ اللَّهُ مَنْ لاَ يَشْكُرُ النَّاسَ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের প্রকাশ্য উদ্দেশ্য এই যে, যেহেতু আল্লাহ, তা'আলার এ নির্দেশ রয়েছে যে, যে বান্দার পক্ষ হতে কোন হাদিয়া-তুহফা, কোন উপকারী জিনিস অথবা অন্য কোন প্রকার ইহসান পাওয়া যায় তবে তার কৃতজ্ঞতা আদায় করা উচিত। তার জন্য উত্তম কথা বলা চাই। যে ব্যক্তি এরূপ করল না সে আল্লাহরও কৃতজ্ঞতা ও আনুগত্য করল না। কোন কোন ব্যাখ্যাকার আলোচ্য হাদীসের অর্থ এরূপ বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি ইহসানকারীর কৃতজ্ঞতা আদায়কারী হবে না সে অকৃতজ্ঞতার এই অভ্যাসের কারণে আল্লাহরও কৃতজ্ঞতা আদায়কারী হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান