আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৩৩
আন্তর্জাতিক নং: ৩৭৩৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ
৩৭৩৩। নসর ইবনে আলী আল-জাহযামী (রাহঃ)... আলী ইবনে আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, একবার নবী (ﷺ) হাসান ও হুসায়নের হাত ধরে বললেনঃ যে ব্যক্তি আমাকে ভালবাসবে, এদের দুইজন এবং এদের মাতাপিতাকে ভালবাসবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সঙ্গে আমার স্তরে অবস্থান করবে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ: أَخْبَرَنِي أَخِي مُوسَى بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ عَلِيِّ بْنِ الحُسَيْنِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِ حَسَنٍ وَحُسَيْنٍ فَقَالَ: «مَنْ أَحَبَّنِي وَأَحَبَّ هَذَيْنِ وَأَبَاهُمَا وَأُمَّهُمَا كَانَ مَعِي فِي دَرَجَتِي يَوْمَ القِيَامَةِ». «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি হাসান-গারীব। এ সূত্র ছাড়া জাফর ইবন মুহাম্মদ (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদীসের ব্যাখ্যা:
বুখারী ও মুসলিমে হযরত আনাস রাযি.-এর হাদীসে আছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)এর খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞসা করল: متى الساعة (কিয়ামত কবে আসবে?) তিনি বললেন, তুমি কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছ, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সে বলল, আমি কিয়ামতের জন্য বিশেষ কোন প্রস্তুতি গ্রহণ করিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। হুযুর (ﷺ) তখন বললে, أنت مع من أحببت অর্থ এই যে, তুমি নিশ্চিন্ত থাক, আখেরাতে তোমাকে তাদের সাথেই মিলিয়ে দেওয়া হবে, যাদের সাথে তোমার ভালবাসা রয়েছে। অর্থাৎ, যখন তোমার মধ্যে আমার প্রতি ভালবাসা রয়েছে, তখন তোমাকে আমার সাথেই করে দেওয়া হবে। এ হাদীসের রাবী হযরত আনাস রাযি. বলেন, হুযুর (ﷺ)-এর এ কথা শুনে সকল সাহাবায়ে কেরাম এমন খুশী হলেন যে, ইসলাম গ্রহণের পর তাদের এমন আনন্দ আর লাভ হয়নি। সামনে হযরত আনাস রাযি. নিজের ব্যাপারে বলেন:
فأنا أحب النبي صلى الله عليه وسلم وأبا بكر، وعمر، وأرجو أن أكون معهم بحبي إياهم
তাই আমার অবস্থা এই যে, আমি ভালবাসা রাখি রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি এবং আবু বকর ও উমরের প্রতি। আর আমি আশা করি যে, তাদেরকে ভালবাসার বদৌলতে আমি তাদের সাথে থাকব।
সারকথা, এটা আল্লাহ্ তা'আলার অনুগ্রহ বিধি যে, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এবং তাঁর প্রিয়পাত্রদের প্রতি ভালবাসা পোষণকারীদেরকে আখেরাতে তাঁর সাথে মিলিয়ে দেওয়া হবে। (আর নিঃসন্দেহে হযরত হাসান হুসাইন, তাদের মাতা ও হুযুর (ﷺ)-এর কলিজার টুকরা হযরত ফাতেমা এবং তাঁর সম্মানিত স্বামী ও হুযুর (ﷺ)-এর প্রিয় ভাই হযরত আলী রাযি.-এর তাঁর প্রিয়পাত্রদের মধ্যে বিশেষ অবস্থান রয়েছে।) অতএব, যেসব ভাগ্যবান মু'মিনদের অন্তরে আল্লাহর মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)এর ভালবাসা এবং তাঁর প্রিয়পাত্রদের ভালবাসা থাকবে, আল্লাহ্ তা'আলার এ অনুগ্রহনীতির অধীনে তারা আখেরাতে ও জান্নাতে হুযুর (ﷺ)-এর সাথে থাকবে। আল্লাহ তা'আলা এ অধম সংকলক ও পাঠকদেরকে তাঁর ভালবাসা, তাঁর মাহবুব হুযূর (ﷺ) এর ভালবাসা এবং তাঁর প্রিয়পাত্রদের ভালবাসা নসীব করুন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)