আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭০৮
আন্তর্জাতিক নং: ৩৭০৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা
৩৭০৮। ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একদিন ফিতনার আলোচনা করলেন এবং উছমান ইবন আফফান (রাযিঃ)-কে লক্ষ্য করে বললেনঃ এতে ইনি মযলুম হয়ে নিহত হবেন। হাদীসটি ইবন উমার (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসেবে এ সূত্রে হাসান-গারীব।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مناقب عثمان بن عفان رضي الله عنه
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا شَاذَانُ الأَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ سِنَانِ بْنِ هَارُونَ، عَنْ كُلَيْبِ بْنِ وَائِلٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِتْنَةً، فَقَالَ: «يُقْتَلُ هَذَا فِيهَا مَظْلُومًا لِعُثْمَانَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম স্পষ্ট। এ কথাটিও নিঃসন্দেহে রাসূলুল্লাহ (ﷺ) এর মু'জেযাসমূহের অন্তর্ভুক্ত যে, হুযুর (ﷺ)-এর ওফাতের চব্বিশ বছর পর হযরত উসমানের বিরুদ্ধে যে ফেতনা মাথাচাড়া দিয়ে উঠার ছিল, এ ফেতনার এবং এ ফেতনায় তিনি যে মজলুম অবস্থায় শহীদ হবেন, এ সংবাদ তিনি সাহাবায়ে কেরামকে এত আগেই দিয়ে দিয়েছিলেন। এ কথা স্পষ্ট যে, এ সংবাদ তিনি আল্লাহ তা'আলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে লাভ করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)