আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬৯৭
আন্তর্জাতিক নং: ৩৬৯৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা
৩৬৯৭। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ)... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত যে, আনাস ইবন মালিক (রাযিঃ) তাঁদের নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার উহুদ পাহাড়ে আরোহণ করলেন। আবু বাকর, উমার এবং উছমান (রাযিঃ)-ও তাঁর সঙ্গে ছিলেন। তাঁদের নিয়ে পাহাড়টি প্রকম্পিত হয়ে উঠল। নবী (ﷺ) তখন বললেনঃ উহুদ, স্থির হও। কারণ, তোমার উপরে আছেন নবী (ﷺ), একজন সিদ্দীক এবং দুইজন শহীদ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مناقب عثمان بن عفان رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا حَدَّثَهُمْ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি হাসান-সাহীহ।

হাদীসের ব্যাখ্যা:

পাহাড়ের মধ্যে কম্পন ও নড়াচড়া সৃষ্টি হওয়া হুযুর (ﷺ)-এর একটি মু'জেযা ছিল। এর সাথে হযরত উমর রাযি. ও উসমানকে রাযি. শহীদ বলা আরেকটি মু'জেযা ছিল। হযরত উমর রাযি. হুযুর (ﷺ)-এর ওফাতের প্রায় বার বছর পর শহীদ হন এবং হযরত উসমান রাযি. প্রায় চব্বিশ বছর পর শাহাদত বরণ করেন। এ দু'জনের শাহাদতের অবগতি তিনি আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে ওহীর মাধ্যমেই লাভ করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)