আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬৭০
আন্তর্জাতিক নং: ৩৬৭০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৬৭০। ইউসুফ ইবন মুসা আল-কাত্তান বাগদাদী (রাহঃ)... ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) আবু বাকর (রাযিঃ)-কে লক্ষ্য করে বলেছেনঃ তুমি হাওযে কাওছারে হবে আমার সাথী আর তুমি তো ছাওর গুহায়ও ছিলে আমার সঙ্গী।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى القَطَّانُ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مَنْصُورِ بْنِ أَبِي الأَسْوَدِ قَالَ: حَدَّثَنِي كَثِيرٌ أَبُو إِسْمَاعِيلَ، عَنْ جُمَيْعِ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «أَنْتَ صَاحِبِي عَلَى الحَوْضِ وَصَاحِبِي فِي الغَارِ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি হাসান-গারীব-সাহীহ।
হাদীসের ব্যাখ্যা:
একথা সুবিদিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা থেকে হিজরত করেন, তখন তিন দিন পর্যন্ত মক্কার নিটকবর্তী সাওর পাহাড়ের এক গুহায় আত্মগোপন অবস্থায় ছিলেন। এ গুহায় হযরত আবু বকরই তাঁর সাথে ছিলেন। হিজরতের এ সফরে-বিশেষ করে এ গুহায় হুযুর (ﷺ)-এর সাথে থাকা (যার মধ্যে চূড়ান্ত সীমার অনেক আশংকা ছিল।) বিশ্বস্ততা ও আত্মোৎসর্গের এক অতুলনীয় নিদর্শন ছিল। এ জন্যই হুযুর (ﷺ) বিশেষভাবে এটা মনে রেখেছেন। (কুরআন মজীদেও এর উল্লেখ করা হয়েছে:
ثَانِیَ اثۡنَیۡنِ اِذۡ ہُمَا فِی الۡغَارِ اِذۡ یَقُوۡلُ لِصَاحِبِہٖ لَا تَحۡزَنۡ اِنَّ اللّٰہَ مَعَنَا
(সূরা তওবা, আয়াত: ৪৫)
উর্দু ভাষায় یار غار (গুহার বন্ধু) শব্দটি কুরআন পাকের এ আয়াত এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর এ জাতীয় বাণী ও বক্তব্য থেকেই এসেছে। গুহার অবস্থানকালীন এ তিন দিন সঙ্গে থেকে হযরত আবূ বকর রাযি. আত্মোৎসর্গের চূড়ান্ত প্রমাণ দিয়েছেন।
ثَانِیَ اثۡنَیۡنِ اِذۡ ہُمَا فِی الۡغَارِ اِذۡ یَقُوۡلُ لِصَاحِبِہٖ لَا تَحۡزَنۡ اِنَّ اللّٰہَ مَعَنَا
(সূরা তওবা, আয়াত: ৪৫)
উর্দু ভাষায় یار غار (গুহার বন্ধু) শব্দটি কুরআন পাকের এ আয়াত এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর এ জাতীয় বাণী ও বক্তব্য থেকেই এসেছে। গুহার অবস্থানকালীন এ তিন দিন সঙ্গে থেকে হযরত আবূ বকর রাযি. আত্মোৎসর্গের চূড়ান্ত প্রমাণ দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)