আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৫০০
আন্তর্জাতিক নং: ৩৫০০
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৫০০. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ! আপনার রাতের দুআ আমি শুনেছি। এ থেকে যে সব শব্দ আমার কাছে এসে পৌছেছে, তাতে ছিল যে আপনি বলেছিলেনঃ

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي

হে আল্লাহ! মাফ করে দাও আমার গুনাহ, প্রশস্ত করে দাও আমার ঘর, বরকত দাও আমাকে যে রিযক দিয়েছ তাতে। তিনি বললেনঃ এতে কি কিছু ছুটেছে বলে দেখতে পাচ্ছে?



আবুস সালীল (রাহঃ) এর নাম হল যুরায়ব ইবনে নুকায়র । ইবনে নুফায়র বলেও কথিত আছে। হাদীসটি গারীব।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ أَبُو عُمَرَ الهِلَالِيُّ، عَنْ سَعِيدِ بْنِ إِيَاسٍ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي السَّلِيلِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُ دُعَاءَكَ اللَّيْلَةَ، فَكَانَ الَّذِي وَصَلَ إِلَيَّ مِنْهُ أَنَّكَ تَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي» قَالَ: «فَهَلْ تَرَاهُنَّ تَرَكْنَ شَيْئًا». وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَأَبُو السَّلِيلِ اسْمُهُ: ضُرَيْبُ بْنُ نُقَيْرِ وَيُقَالُ: ابْنُ نُفَيْرٍ

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ তা'আলার পক্ষ থেকে যে বান্দাকে তার জীবিকার মধ্যে বরকত দেওয়া হবে, তার বসবাসের জন্যে এমন প্রশস্ত বাসভবন দেওয়া হবে যাকে সে প্রশান্ত ও যথেষ্ট মনে করে আর আখিরাতে তার ত্রুটি-বিচ্যুতি ও পাপতাপের ক্ষমার ফয়সালা হয়ে যাবে, সেতো সব কিছুই পেয়ে গেল! রাসূলুল্লাহ ﷺ-এর শেষ বাক্য:
هَلْ تَرَاهُنَّ تَرَكْنَ شَيْئًا ؟
এর অর্থও তাই যে, বান্দার যা প্রয়োজন, তার সবকিছুই এ দু'আতে এসে গেছে। ছোট ছোট এ তিনটি বাক্যে কিছুই আর বাদ পড়েনি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান