আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৩৭৭
আন্তর্জাতিক নং: ৩৩৭৭
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ
৩৩৭৭. হুসাইন ইবনে হুরাইছ (রাহঃ) ...... আবুদ্ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদের সর্বোত্তম আমল সম্পর্কে তোমাদের অবহিত করব, যে আমল হবে তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ, তোমাদের দরজা সমুচ্চকারী, সোনা ও রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়েও তোমাদের জন্য কল্যাণকর, আর এর চেয়েও মঙ্গলকর হবে যে তোমরা শত্রুর সম্মুখীন হয়ে তাদের গর্দানে আঘাত করবে আর তারা তোমাদের গর্দানে আঘাত করবে। সাহাবীরা বললেনঃ হ্যাঁ বলুন। তিনি বললেনঃ এ হল আল্লাহর যিক্র। মুআয ইবনে জাবাল (রাযিঃ) বলেন আল্লাহর যিক্র আপেক্ষা আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আর কোন বিষয় নেই।
ইবনে মাজাহ
কোন কোন রাবী এ সনদে আব্দুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আর কেউ কেউ তার বরাতে মুরসালরূপে বর্ণনা করেছেন।
ইবনে মাজাহ
কোন কোন রাবী এ সনদে আব্দুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আর কেউ কেউ তার বরাতে মুরসালরূপে বর্ণনা করেছেন।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مِنْهُ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، هُوَ ابْنُ أَبِي هِنْدٍ عَنْ زِيَادٍ، مَوْلَى ابْنِ عَيَّاشٍ عَنْ أَبِي بَحْرِيَّةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالْوَرِقِ وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ " . قَالُوا بَلَى . قَالَ " ذِكْرُ اللَّهِ تَعَالَى " . فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ رضى الله عنه مَا شَيْءٌ أَنْجَى مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ مِثْلَ هَذَا بِهَذَا الإِسْنَادِ وَرَوَى بَعْضُهُمْ عَنْهُ فَأَرْسَلَهُ .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসখানা আসলে কুরআন শরীফের আয়াত وَلَذِكْرُ اللّٰهِ أَكْبَرُ এরই ব্যাখ্যা ও তাফসীর। নিঃসন্দেহে আল্লাহর যিকির এ হিসাবে সর্বোত্তম যে, তা আসলেই সবচাইতে বড় অভীষ্ট বস্তু এবং আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য হাসিলের নিকটতম মাধ্যম। অন্যান্য সকল আমলের তুলনায় তা সবচাইতে উত্তম-এর মানে এ নয় যে, কোন বিশেষ পরিস্থিতিতে বা কোন জরুরী অবস্থায় সাদকা বা আল্লাহর পথে খরচ করা অথবা আল্লাহর রাহে জিহাদের গুরুত্ব বেশি হতে পারবে না। এছাড়া এও হতে পারে যে, এক আমল এক হিসাবে এবং অপর আমল অন্য হিসাবে সর্বোত্তম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ। হযরত আবু সাঈদ খুদরী এবং আবদুল্লাহ্ ইবনে উমর (রা) থেকেও অনুরূপ বর্ণিত আছে। হাদীসসমূহের বক্তব্যও প্রায় একই। এ হাদীসগুলোর একটি অপরটির সমর্থক, পরিপূরক ও ব্যাখ্যা স্বরূপ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: