আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৩৭৬
আন্তর্জাতিক নং: ৩৩৭৬
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ
৩৩৭৬. কুতায়বা (রাহঃ) ..... আবু সাঈদ খদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হলঃ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বান্দাদের মাঝে মর্যদার দিক দিয়ে কে হবে শ্রেষ্ঠ? তিনি বললেনঃ যারা অধিক হারে আল্লাহর যিক্‌র করে। আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর পথে জিহাদকারীর চেয়েও, তিনি বললেনঃ কাফির ও মুশরিকদের আঘাত করতে করতে যদি তার তলোয়ার ভেঙ্গে যায় এবং রক্তে রঞ্জিত হয়ে যায়, তবুও অধিক হারে আল্লাহর যিক্‌রকারীরাই তার তুলনায় মর্যদার দিক দিয়ে অধিক শ্রেষ্ঠ হবে।

(আবু ঈসা বলেন) এ হাদীসটি গারীব। দাররাজ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবেই কেবল আমরা এটি সম্পর্কে জানি।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مِنْهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ أَىُّ الْعِبَادِ أَفْضَلُ دَرَجَةً عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ " الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتُ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَمِنَ الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ قَالَ " لَوْ ضَرَبَ بِسَيْفِهِ فِي الْكُفَّارِ وَالْمُشْرِكِينَ حَتَّى يَنْكَسِرَ وَيَخْتَضِبَ دَمًا لَكَانَ الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا أَفْضَلَ مِنْهُ دَرَجَةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ دَرَّاجٍ .

হাদীসের ব্যাখ্যা:

আসল কথা হচ্ছে, সমস্ত নেক আমলের মুকাবিলায় আল্লাহর যিকির সর্বোত্তম এবং আল্লাহর নিকট প্রিয়তম আমল (وَلَذِكْرُ اللّٰهِ أَكْبَرُ)। বান্দা আল্লাহ তা'আলার যে নৈকট্য এবং নৈকট্যজনিত যে সৌভাগ্য ও মর্যাদা যিকিরের সময় হাসিল হয়, তা অন্য কোন আমলের সময় হাসিল হয় না, এর শর্ত হচ্ছে এ যিকির আল্লাহর মাহাত্ম্য, মহব্বত, ভয়, ভক্তি ও আন্তরিক মনোনিবেশ সহকারে হতে হবে। আল্লাহ তা'আলার বাণী : فَاذْكُرُوْنِي أَذْكُرْكُمْ “তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করবো” এবং হাদীসে কুদসী أَنَا جَلَيْسُ مَنْ ذَكَرَنِيْ অর্থাৎ আমি আমার যিকিরকারী বান্দার সাথেই থাকি এবং وَأَنَا مَعَ عَبْدِيْ إِذَا ذَكَرَنِيْ وَتَحَرَّكَتْ بِيْ شَفَتَاهُ অর্থাৎ “আমার বান্দাহ যখন আমার যিকির করে এবং তার ওষ্ঠদ্বয় যখন আমার যিকিরের সাথে আন্দোলিত হয় তখন আমি তার একান্তই নিকটে তার সাথেই থাকি।” কুরআন-হাদীসের এসব স্পষ্ট উক্তির দ্বারা এটাই সুস্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, সমস্ত নেক আমলের মধ্যে যিকরুল্লাহই সর্বোত্তম এবং আল্লাহর নিকট প্রিয়তম আমল এবং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের একটি একান্ত খাস ওসীলা। তবে এটাও স্মর্তব্য যে, এ যিকিরের মধ্যে নামায ও তিলাওয়াতে কুরআন জাতীয় সমুদয় ইবাদত শামিল রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান