আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৩৭০
আন্তর্জাতিক নং: ৩৩৭০
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
দুআর ফযীলত
৩৩৭০. আব্বাস ইবনে আব্দুল আযীম আম্বারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহর কাছে দুআ অপেক্ষা মর্যাদাবান আর কিছু নেই।

এ হাদীসটি গারীব। ইমরান আল কাত্তান (রাহঃ) এর বর্ণনা ছাড়া এটি মারফু’রূপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইমরান আল কাত্তান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
بَاب مَا جَاءَ فِي فَضْلِ الدُّعَاءِ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عِمْرَانَ الْقَطَّانِ وَعِمْرَانُ الْقَطَّانُ هُوَ ابْنُ دَاوَرَ وَيُكْنَى أَبَا الْعَوَّامِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ عِمْرَانَ الْقَطَّانِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .

হাদীসের ব্যাখ্যা:

যখন জানা গেল যে, দু'আ ইবাদতের মগজ ও সারনির্যাস এবং ইবাদতই মানব সৃষ্টির আসল উদ্দেশ্য, তখন স্বতঃসিদ্ধভাবে সাব্যস্ত হয়ে গেল যে, মানুষের আমল সমূহের মধ্যে এবং তার হালসমূহের মধ্যে দু'আই সর্বোত্তম এবং সবচাইতে মূল্যবান। আল্লাহর রহমত ও করুণা দৃষ্টি আকর্ষণের সর্বাধিক ক্ষমতা এরই মধ্যে নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান