আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৩৩৫৮
আন্তর্জাতিক নং: ৩৩৫৮
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আলহাকুমুত-তাকাছুর
৩৩৫৮. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন বান্দাকে সবার আগে যে নিআমত সম্পর্কে প্রশ্ন করা হবে তা হল তাকে বলা হবে, আমি কি তোমার শরীর সুস্থ রাখিনি? আমি কি ঠাণ্ডা পানি দিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করিনি?
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَاب وَمِنْ سُورَةِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَلاَءِ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَمٍ الأَشْعَرِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي الْعَبْدَ مِنَ النَّعِيمِ أَنْ يُقَالَ لَهُ أَلَمْ نُصِحَّ لَكَ جِسْمَكَ وَنُرْوِيكَ مِنَ الْمَاءِ الْبَارِدِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَالضَّحَّاكُ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ وَيُقَالُ ابْنُ عَرْزَمٍ وَابْنُ عَرْزَمٍ أَصَحُّ .

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি গারীব। যাহহাক (রাহঃ) হলেন, ইবনে আবদুর রহমান ইবনে আরযাব এবং তিনি ইবনে আরযাম বলেও কথিত। ইবনে আরযামই অধিক সহীহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৩৫৮ | মুসলিম বাংলা