আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৩২৯২
আন্তর্জাতিক নং: ৩২৯২
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আল-ওয়াকি’আ
৩২৯২. আবু কুরায়ব ...... আবু আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার নেক বান্দাদের জন্য আমি এমন সব জিনিস তৈরী করে রেখেছি কোন চোখ যা দেখেনি কোন কান যা শুনেনি, কোন মানুষের হৃদয়ে যা উদয়ও হয়নি, তোমরা এর সমর্থনে ইচ্ছা করলে তেলাওয়াত করতে পারঃ (فلا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ) - কেউ জানেনা তাদের জন্য নয়ন প্রীতিকর কী লুকিয়ে রাখা হয়েছে তাদেও কৃত কর্মেও পুরস্কার স্বরূপ। (সূরা সাজদা ৩২ঃ ১৭)
জান্নাতে একশটি বৃক্ষ আছে। কোন আশ্বারোহী এর ছায়ায় শতবর্ষ চলেও তা আতিক্রম করতে পারবে না। ইচ্ছা করলে তোমরা পাঠ করতে পারঃ (وظِلٍّ مَمْدُودٍ) - দীর্ঘ সম্প্রসারিত ছায়া। (সূরা ওয়াকি’আ ৫৬ঃ ৩০)
জান্নাতের এশটি চাবুক পরিমাণ স্থানও পৃথিবী এবং এর সব কিছুহতে উত্তম। আচ্ছা হলে তোমরা পাঠ করতে পারঃ (فمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ) - যাকে জাহান্নাম থেকে রাখাহবে দুওে এবং দাখিল করা হবে জান্নাতে,সে-ই সফলকাম। আর পার্থিব জীবন তো ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। (সূরা আল-ইমরান ৩ঃ ১৮৫)।

أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ الوَاقِعَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَعَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَقُولُ اللَّهُ أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ وَلاَ أُذُنٌ سَمِعَتْ وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ : ( وما تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ) وَفِي الْجَنَّةِ شَجَرَةٌ يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ : ( وظِلٍّ مَمْدُودٍ ) وَمَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ : ( فمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ ) " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
হাদীসের ব্যাখ্যা:
প্রাচীনকালে আরব ব্যবসায়ীগণ ও পর্যটকগণ রাস্তার মধ্যে বিশ্রামের স্থানে নিজেদের চাবুক ফেলে নিজের জন্য স্থান নির্ধারণ করতো। যে স্থানে চাবুক নিক্ষেপ করা হত সে স্থান চাবুক নিক্ষেপকারীর বা চাবুকের মালিকের গণ্য হত; অন্যান্য সাথী তা দখল করার চেষ্টা করত না। হাদীসে 'চাবুকের স্থানে'র দ্বারা এমন ক্ষুদ্রতম স্থানকে বুঝান হয়েছে যা মুসাফির ব্যক্তির খিমা বা বিছানার জন্য প্রয়োজন হয়ে থাকে। আল্লাহর রাসূল এ ধরনের উদাহরণের দ্বারা একথা বুঝাতে চেয়েছেন যে, জান্নাতের মধ্যে কোন ব্যক্তি যদি চাবুক রাখার স্থানও হাসিল করে তা দুনিয়া ও তার যাবতীয় বস্তু থেকে উত্তম মনে হবে। বেহেশতের সামান্যতম স্থানও যদি দুনিয়া ও তার যাবতীয় বস্তু থেকে উত্তম হয় তাহলে জান্নাতের বিরাট বালাখানা ও বাগিচা যে কেমন অতুলনীয় হবে তা সহজে অনুমেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)