আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৩১৪২
আন্তর্জাতিক নং: ৩১৪২
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা বনী ইসরাঈল
৩১৪২. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন লোকদের তিন ভাগে হাশর করা হবে। একদল পায়ে হেঁটে, আরেক দল আরোহী হয়ে, আরেক দল তাদের চেহারার উপর উল্টো হয়ে হাশরে উঠবে। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ্! চেহারার উপর তারা হ্যাঁটবে কি করে? তিনি বললেনঃ যিনি তোমাদের পায়ের উপর হাটাতে পারেন তিনি চেহারার উপর তাদের হ্যাঁটাতে ক্ষমতা রাখেন। শোন এরা (কাফিররা) তাদের চেহারা দিয়েই উঁচু ঢিলা ও কাঁটাবন থেকে নিজেদের বাঁচাতে চেষ্টা করবে।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ بَنِي إِسْرَائِيلَ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، وَسُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَوْسِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلاَثَةَ أَصْنَافٍ صِنْفًا مُشَاةً وَصِنْفًا رُكْبَانًا وَصِنْفًا عَلَى وُجُوهِهِمْ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَمْشُونَ عَلَى وُجُوهِهِمْ قَالَ " إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَى أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَى أَنْ يُمْشِيَهُمْ عَلَى وُجُوهِهِمْ أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَدَبٍ وَشَوْكٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى وُهَيْبٌ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْئًا مِنْ هَذَا .

হাদীসের তাখরীজ (সূত্র):

এ হাদীসটি হাসান। উহায়ব (রাহঃ) ইবনে তাঊস তার পিতা তাঊস ... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ কিছূ বর্ণনা করেছেন।

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে তিনশ্রেণীর উল্লেখ করা হয়েছে। হাদীসের ব্যাখ্যাকারীগণ তার ব্যাখ্যা করেছেন যে, পদব্রজে গমনকারীগণ সাধারণ মুসলমান, সোয়ারীতে গমনকারীগণ সম্মানিত ব্যক্তিবর্গ এবং আল্লাহর নেক বান্দাগণ দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন। প্রথম থেকেই তাদেরকে স্বাগতম জানান হবে। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যারা চেহারার উপর চলবে বা উপুড় হয়ে কপাল হেঁচড়িয়ে চলবে এসব বদ-নসিব ব্যক্তি দুনিয়ার যিন্দেগীতে আম্বিয়া আলাইহিস সালামের তালিম ও হেদায়াত মোতাবেক সহজ সরল পথে জীবন পরিচালনা করতে অস্বীকার করেছে। তারা মৃত্যু পর্যন্ত নবীদের তরীকার বিপরীত যিন্দেগী যাপন করেছে। কিয়ামতের দিন তাদের প্রথম শাস্তি হবে চেহারার উপর চলতে বাধ্য করা হবে। যেরূপ দুনিয়ার যিন্দেগীতে পদব্রজে গমনকারীগণ পায়ের সাহায্যে উঁচু-নীচু এবং রাস্তার কাটা পরিহার করে চলে। সেরূপ এসব বদনসিব ব্যক্তি কিয়ামতের দিন চেহারা বা কপালের সাহায্যে পথের কাটা এবং অসুবিধা দূর করে চলবে। অর্থাৎ দুনিয়ার জিন্দেগীতে মানুষ পায়ের সাহায্যে যেসব জিনিস করে থাকে কিয়ামতের দিন এসব অপরাধী মুখ, চেহারা এবং মাথার দ্বারা সে কাজ করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান