আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৩০৭২
আন্তর্জাতিক নং: ৩০৭২
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আল আন’আম
৩০৭২. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ তিনটি বিষয় যখন প্রকাশিত হবে, ইতিপূর্বে যে ঈমান আনে নি (বা ঈমান অনুযায়ী নেক আমল করে নি) সে সময় ঈমান আনায় তার কোন উপকার হবে নাঃ

لَمْ يَنْفَعْ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ

দাজ্জাল, দাব্বাতুল আরদ, পশ্চিমাকাশে সূর্যোদয়।মুসলিম

(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ الأَنْعَامِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثٌ إِذَا خَرَجْنَ : (لَمْ يَنْفَعْ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ ) الآيَةَ الدَّجَّالُ وَالدَّابَّةُ وَطُلُوعُ الشَّمْسِ مِنَ الْمَغْرِبِ أَوْ مِنْ مَغْرِبِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ، وَأَبُو حَازِمٍ هُوَ: الأَشْجَعِيُّ الكُوفِيُّ، وَاسْمُهُ: سَلْمَانُ مَوْلَى عَزَّةَ الأَشْجَعِيَّةِ "

হাদীসের ব্যাখ্যা:

এই তিন আলামত প্রকাশ পাওয়ার পর এ কথা সবার সামনে সুস্পষ্ট হয়ে উঠবে যে, দুনিয়ার 'শৃঙ্খলা ওলট-পালট হয়ে কিয়ামতের সময় নিকটে এসে গেছে। এ জন্য তখন ঈমান গ্রহণ অথবা গুনাহসমূহ হতে তাওবা করা কিংবা সাদকা খায়রাতের ন্যায় কোন কাজ করা যা পূর্বে করা হয়নি এরূপ হবে যেমন, মৃত্যুর দরজায় পৌঁছে অদৃশ্য জগতের বাস্তবাদি দর্শনপূর্বক কেউ ঈমান নিয়ে আসে কিংবা গুনাহসমূহ হতে তাওবা করে অথবা সাদকা খায়রাতের ন্যায় কোন নেক কাজ করে। এসবের কোন মূল্যায়ণ হবে না এবং কাজে আসবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)