আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ২৯৯৮
আন্তর্জাতিক নং: ২৯৯৮
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আল-ই-ইমরান
২৯৯৮. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী (ﷺ) এর দিকে দাঁড়িয়ে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! প্রকৃত হাজী কে? তিনি বললেনঃ যে ধুলি ধূসর আলু থালু কেশধারী ও অপরিচ্ছন্ন লোক। আরেক ব্যক্তি দাঁড়িয়ে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! হজ্জের কোন হজ্জটি উত্তম? তিনি বললেনঃ তালবিয়্যার উচ্ছস্বর এবং কুরবানীর রক্ত প্রবাহ। অন্য এক ব্যক্তি দাঁড়িয়ে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! সাবীল - রাস্তা (এর সামর্থ্য) কি? তিনি বললেনঃ (মক্কা পর্যন্ত আসা-যাওয়ার মত) পাথেয় এবং বাহন।

ইবরাহীম ইবনে ইয়াযীদ খওযী মক্কী (রাহঃ) এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। কোন কোন হাদীসবিদ স্মরণ শক্তির দিক দিয়ে ইবরাহীম ইবনে ইয়াযীদের সমালোচনা করেছেন।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ آلِ عِمْرَانَ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَبَّادِ بْنِ جَعْفَرٍ الْمَخْزُومِيَّ، يُحَدِّثُ عَنِ ابَنِ عُمَرَ، قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَنِ الْحَاجُّ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الشَّعِثُ التَّفِلُ " . فَقَامَ رَجُلٌ آخَرُ فَقَالَ أَىُّ الْحَجِّ أَفْضَلُ قَالَ " الْعَجُّ وَالثَّجُّ " . فَقَامَ رَجُلٌ آخَرُ فَقَالَ مَا السَّبِيلُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الزَّادُ وَالرَّاحِلَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ إِلاَّ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ الْخُوزِيِّ الْمَكِّيِّ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِي إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ مِنْ قِبَلِ حِفْظِهِ .

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদে হজ্ব ফরয হওয়ার শর্ত হিসাবে বলা হয়েছে: مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا অর্থাৎ, হজ্ব ঐসব লোকদের উপর ফরয, যারা সফর করে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। এখানে যে সংক্ষিপ্ত ও অস্পষ্ট কথা বলা হয়েছে, সম্ভবত প্রশ্নকারী সাহাবী এটা স্পষ্টভাবে জানতে চাইলেন এবং জিজ্ঞাসা করলেন যে, এ সামর্থ্যের নির্দিষ্ট মাপকাঠি কি? হুযুর (ﷺ) উত্তরে বললেন, একটি জিনিস তো এই যে, যানবাহনের ব্যবস্থা থাকবে, যার দ্বারা মক্কা শরীফ পর্যন্ত সফর করা যায়। দ্বিতীয় জিনিসটি এই যে, পানাহারের পাশাপাশি প্রয়োজনের জন্য এতটুকু সম্পদ থাকতে হবে, যা ঐ সফরকালীন সময়ের খরচের জন্য যথেষ্ট হতে পারে। ফুকাহায়ে কেরাম এ খরচের মধ্যে ঐসব লোকদের খরচকেও অন্তর্ভুক্ত করেছেন, যাদের ভরণ-পোষণের দায়িত্ব হজ্ব গমণকারীর উপর ওয়াজিব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ২৯৯৮ | মুসলিম বাংলা