আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৫. নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা

হাদীস নং: ২৯৪৬
আন্তর্জাতিক নং: ২৯৪৬
নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা
কুরআন নাযিল হয়েছে সাত হরফে
২৯৪৬. উবাইেদ ইবনে আসবাত ইবনে মুহাম্মাদ কুরাশী (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! কতদিনে আমি কুরআন পাঠ করব? তিনি বললেনঃ মাসে একবার খতম করবে। আমি বললামঃ আমি তো এর চেয়েও বেশী পড়তে সক্ষম।

তিনি বললেনঃ বিশদিনে একবার খতম করবে।

আমি বললামঃ আমি এর চেয়েও বেশী পড়তে সক্ষম।

তিনি বললেনঃ পনের দিনে একবার খতম করবে।

আমি বললামঃ আমি এর চেয়েও বেশী পড়তে সক্ষম।

তিনি বললেনঃ দশদিনে একবার খতম দিবে।

আমি বললামঃ আমি এর চেয়েও বেশী পড়তে সক্ষম।

তিনি বললেনঃ তবে পাঁচ দিনে একবার খতম দাও।
আমি বললামঃ আমি এর চেয়েও বেশী পড়তে সক্ষম। কিন্তু তিনি আমাকে আর অবকাশ দিলেন না।

হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবু বুরদা ......... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ)-এর রিওয়ায়াত অনুসারে একে গারীব বলে গণ্য করা হয়। এই হাদীসটি আব্দুল্লাহ্ ইবনে আমর (রাযিঃ) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে। আব্দুল্লাহ্ ইবনে আমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এও বর্ণিত আছে যে, নবী (ﷺ) তাঁকে বলেছিলেনঃ কুরআন চল্লিশ দিনে এক খতম করবে। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) বলেন, এই হাদীসটির কারণে আমরা পছন্দ করি না যে, চল্লিশ দিন অতিবাহিত হবে অথচ সে কুরআন শরীফ এক খতম করবে না।

কোন কোন আলিম নবী (ﷺ) থেকে বর্ণিত হাদীসের উপর ভিত্তি করে বলেন যে, তিন দিনের কমে কুরআন খতম করবে না। আর কোন কোন আলিম এর অনুমতি দিয়েছেন। উছমান ইবনে আফফান (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, বিতরের শেষ রাকআতে পুরো কুরআন খতম করতেন। সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, কাবা শরীফে এক রাকআতে তিনি কুরআন করীমের এক খতম দিয়েছিলেন। আলিমগণের নিকট তারতীল অর্থাৎ ধীরে ধীরে স্পষ্ট করে কুরআন পাঠ করা অধিক পছন্দনীয়।
أبواب القراءات عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ أُنْزِلَ الْقُرْآنُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فِي كَمْ أَقْرَأُ الْقُرْآنَ قَالَ " اخْتِمْهُ فِي شَهْرٍ " . قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ . قَالَ " اخْتِمْهُ فِي عِشْرِينَ " . قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ . قَالَ " اخْتِمْهُ فِي خَمْسَةَ عَشَرَ " . قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ . قَالَ " اخْتِمْهُ فِي عَشْرٍ " . قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ . قَالَ " اخْتِمْهُ فِي خَمْسٍ " . قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ . قَالَ فَمَا رَخَّصَ لِي . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ يُسْتَغْرَبُ مِنْ حَدِيثِ أَبِي بُرْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَرُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَمْ يَفْقَهْ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي أَقَلَّ مِنْ ثَلاَثٍ " . وَرُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " اقْرَإِ الْقُرْآنَ فِي أَرْبَعِينَ " . قَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَلاَ نُحِبُّ لِلرَّجُلِ أَنْ يَأْتِيَ عَلَيْهِ أَكْثَرُ مِنْ أَرْبَعِينَ يَوْمًا وَلَمْ يَقْرَإِ الْقُرْآنَ لِهَذَا الْحَدِيثِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ يُقْرَأُ الْقُرْآنُ فِي أَقَلَّ مِنْ ثَلاَثٍ لِلْحَدِيثِ الَّذِي رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَخَّصَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَرُوِيَ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ كَانَ يَقْرَأُ الْقُرْآنَ فِي رَكْعَةٍ يُوتِرُ بِهَا وَرُوِيَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ أَنَّهُ قَرَأَ الْقُرْآنَ فِي رَكْعَةٍ فِي الْكَعْبَةِ وَالتَّرْتِيلُ فِي الْقِرَاءَةِ أَحَبُّ إِلَى أَهْلِ الْعِلْمِ .
জামে' তিরমিযী - হাদীস নং ২৯৪৬ | মুসলিম বাংলা