আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৫. নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা

হাদীস নং: ২৯৩৬
আন্তর্জাতিক নং: ২৯৩৬
নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা
কুরআন নাযিল হয়েছে সাত হরফে
২৯৩৬. মুহাম্মাদ ইবনে হুমায়দ আর-রাযী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) এর সামনে পাঠ করেছিলেনঃ (خَلَقَكُمْ مِنْ ضعْفٍ) নবীজী বললেনঃ (مِنْ ضُعْفٍ)।

আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... ফুযায়ল ইবনে মারযূফ (রাহঃ) থেকে অনূরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। ফুযায়ল ইবনে মারযূক ......... আতিয়্যা ......... ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) সনদ ছাড়া এটি সম্পর্কে আমদের কিছু জানা নেই।
أبواب القراءات عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ أُنْزِلَ الْقُرْآنُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا نُعَيْمُ بْنُ مَيْسَرَةَ النَّحْوِيُّ، عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَرَأَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلمَ (خَلَقَكُمْ مِنْ ضعْفٍ ) فَقَالَ مِنْ ضُعْفٍ .

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ، عَنْ عَطِيَّةَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ২৯৩৬ | মুসলিম বাংলা