আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৫. নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা
হাদীস নং: ২৯২৭
আন্তর্জাতিক নং: ২৯২৭
নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা
সূরা ফাতিহা
২৯২৭. আলী ইবনে হুজর (রাহঃ) ..... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আলাদা আলাদা করে কেটে কেটে কিরাআত করতেন। তিনি পড়তেন, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর থামতেন। আর-রহমানির রাহিম এরপরে থামতেন। তারপর তিনি পড়তেন মালিক ইয়াওমিদ্দীন।
হাদীসটি গারীব। আবু উবাইদ (রাহঃ)-ও এই কিরাআত পড়তেন এবং এটিকেই তিনি গ্রহণ করেছেন। ইয়াহয়া ইবনে সাঈদ উমরী প্রমুখ (রাহঃ) ও ইবনে জুরায়জ ......... ইবনে আবী মুলায়কা ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু এর সনদটি মুত্তাসিল নয়। কেননা, লায়ছ ইবনে সাদ-ও এই হাদীসটি ইবনে আবী মুলায়কা ......... ইয়া’লা ইবনে মামলাক ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি নবী (ﷺ) এর কিরাআত হরফে আলাদা আলাদা ছিল বলে বিবরণ দিয়েছেন। লায়ছ (রাহঃ) বর্ণিত হাদীসটি অধিক সহীহ। লায়ছ-এর রিওয়ায়াতে ’‘তারপর তিনি مالك এর স্থানে পড়তেনঃ مَلِكِ يومِ الدين

أبواب القراءات عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ فِي فَاتِحَةِ الكِتَابِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُقَطِّعُ قِرَاءَتَهُ يَقُولُ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) ثُمَّ يَقِفُ ( الرَّحْمَنِ الرَّحِيمِ ) ثُمَّ يَقِفُ وَكَانَ يَقْرَؤُهَا (مَلِكِ يَوْمِ الدِّينِ ) قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَبِهِ يَقُولُ أَبُو عُبَيْدٍ وَيَخْتَارُهُ هَكَذَا رَوَى يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ وَغَيْرُهُ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ أُمِّ سَلَمَةَ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ لأَنَّ اللَّيْثَ بْنَ سَعْدٍ رَوَى هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا وَصَفَتْ قِرَاءَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَرْفًا حَرْفًا وَحَدِيثُ اللَّيْثِ أَصَحُّ وَلَيْسَ فِي حَدِيثِ اللَّيْثِ وَكَانَ يَقْرَأُ (مَلِكِ يَوْمِ الدِّينِ ) .