আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ২৮৪১
আন্তর্জাতিক নং: ২৮৪১
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
নবী (ﷺ) এর নাম ও উপনাম একসঙ্গে রাখা মাকরূহ।
২৮৪১. কুতায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর নাম ও উপনাম এক সঙ্গে কারো রাখা এবং মুহাম্মাদ আবুল কাসিম ডাকা নিষেধ করেছেন।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الجَمْعِ بَيْنَ اسْمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْيَتِهِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَجْمَعَ أَحَدٌ بَيْنَ اسْمِهِ وَكُنْيَتِهِ وَيُسَمَّى مُحَمَّدًا أَبَا الْقَاسِمِ . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ كَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ يَجْمَعَ الرَّجُلُ بَيْنَ اسْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكُنْيَتِهِ وَقَدْ فَعَلَ ذَلِكَ بَعْضُهُمْ .
رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ سَمِعَ رَجُلاً، فِي السُّوقِ يُنَادِي يَا أَبَا الْقَاسِمِ فَالْتَفَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لَمْ أَعْنِكَ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَكْتَنُوا بِكُنْيَتِي " . حَدَّثَنَا بِذَلِكَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا . وَفِي هَذَا الْحَدِيثِ مَا يَدُلُّ عَلَى كَرَاهِيَةِ أَنْ يُكْنَى أَبَا الْقَاسِمِ .

হাদীসের তাখরীজ (সূত্র):
এ হাদীসটি হাসান-সহীহ। কোন কোন আলিম নবী (ﷺ) এর নাম ও উপনামে একত্রে কারো নাম রাখা অপছন্দ করেছেন। আর কোন কোন আলিম তা করেছেন। নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি বাজারে শুনতে পেলেন যে, এক ব্যাক্তি ডাকছে ’হে আবুল কাসিম’। নবী (ﷺ) ঘুরে তাকালেন। কিন্তু লোকটি বললঃ আমি আপনাকে ডাকছি না।
নবী (ﷺ) বললেনঃ আমার উপনামে তোমাদের উপনাম রাখবে না। হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। আবুল কাসিম উপনাম রাখা মাকরূহ হওয়ার বিষয়ে এ হাদীসটি প্রমাণ ব্যক্ত করছে।