আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ২৮৩৮
আন্তর্জাতিক নং: ২৮৩৮
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
নাম পরিবর্তন করা।
২৮৩৮. ইয়াকুব ইবনে ইবরাহীম দাওরাকী এবং আবু বকর মুহাম্মাদ ইবনে বাশশার প্রমুখ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আসিয়া (পাপিষ্ঠা) নামটি পরিবর্তন করে, বলেছিলেনঃ তুমি হলে জামীলা (মনোরমা)।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي تَغْيِيرِ الأَسْمَاءِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، وَأَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَيَّرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ " أَنْتِ جَمِيلَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَإِنَّمَا أَسْنَدَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ وَرَوَى بَعْضُهُمْ هَذَا عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ أَنَّ عُمَرَ . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَعَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مُطِيعٍ وَعَائِشَةَ وَالْحَكَمِ بْنِ سَعْدٍ وَمُسْلِمٍ وَأُسَامَةَ بْنِ أَخْدَرِيٍّ وَشُرَيْحِ بْنِ هَانِئٍ عَنْ أَبِيهِ وَخَيْثَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এ হাদীসটি হাসান-গারীব। এটিকে উবাইদুল্লাহ্-নাফি’ ... ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইয়াহ্ইয়া ইবনে সাঈদ কাত্তান (রাহঃ) মুসনাদ রূপে রিওয়ায়ত করেছেন। কোন কোন রাবী এটি উবাইদুল্লাহ্-নাফি’ ... উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে মুরসাল রূপে বর্ণনা করেছেন। এ বিষয়ে আবদুর রহমান ইবনে আওফ, আব্দুল্লাহ্ ইবনে সালাম, আব্দুল্লাহ্ ইবনে মুতী’, আয়েশা, হাকাম ইবনে সা’দ, মুসলিম, উমামা ইবনে আখদারী, শুরায়হ ইবনে হানী তার পিতার বরাতে, খায়ছামা ইবনে আবদুর-রহমান তার পিতা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত হয়েছে।