আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ২৮২৪
আন্তর্জাতিক নং: ২৮২৪
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
অশুভ লক্ষণ প্রসঙ্গ।
২৮২৪. ইবনে আবু উমর (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ অকল্যাণ তিনটি জিনিসের মধ্যে থাকতে পারে নারী, বাড়ি, বাহন।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي الشُّؤْمِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، وَحَمْزَةَ، ابْنَىْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الشُّؤْمُ فِي ثَلاَثَةٍ فِي الْمَرْأَةِ وَالْمَسْكَنِ وَالدَّابَّةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَبَعْضُ أَصْحَابِ الزُّهْرِيِّ لاَ يَذْكُرُونَ فِيهِ عَنْ حَمْزَةَ إِنَّمَا يَقُولُونَ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ فَقَالَ عَنْ سَالِمٍ وَحَمْزَةَ ابْنَىْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِمَا وَهَكَذَا رَوَى لَنَا ابْنُ أَبِي عُمَرَ هَذَا الْحَدِيثَ عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ وَحَمْزَةَ ابْنَىْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِمَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ وَلَمْ يَذْكُرْ فِيهِ سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَمْزَةَ، وَرِوَايَةُ، سَعِيدٍ أَصَحُّ لأَنَّ عَلِيَّ بْنَ الْمَدِينِيِّ وَالْحُمَيْدِيَّ رَوَيَا عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، وَذَكَرَا، عَنْ سُفْيَانَ، قَالَ لَمْ يَرْوِ لَنَا الزُّهْرِيُّ هَذَا الْحَدِيثَ إِلاَّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ وَقَالَ عَنْ سَالِمٍ وَحَمْزَةَ ابْنَىْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِمَا . وَفِي الْبَابِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ وَعَائِشَةَ وَأَنَسٍ . - وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِنْ كَانَ الشُّؤْمُ فِي شَيْءٍ فَفِي الْمَرْأَةِ وَالدَّابَّةِ وَالْمَسْكَنِ " .

وَقَدْ رُوِيَ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ شُؤْمَ وَقَدْ يَكُونُ الْيُمْنُ فِي الدَّارِ وَالْمَرْأَةِ وَالْفَرَسِ " . حَدَّثَنَا بِذَلِكَ عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ سُلَيْمَانَ بْنِ سُلَيْمٍ عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ الطَّائِيِّ عَنْ مُعَاوِيَةَ بْنِ حَكِيمٍ عَنْ عَمِّهِ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا .

হাদীসের তাখরীজ (সূত্র):

এ হাদীসটি হাসান-সহীহ।

যুহরী (রাহঃ) এর কোন কোন শাগরিদ এ সনদে হামযা-এর উল্লেখ করেন নি। তাঁরা সালিম-তার পিতা (ইবনে উমর) ... নবী (ﷺ) সূত্রের উল্লেখ করেছেন। কিন্তু ইবনে আবু উমর (রাহঃ) আমাদেরকে সুফিয়ান ইবনে উয়াইনা-যুহরী-আব্দুল্লাহ্ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু-এর পুত্রদ্বয় সালিম ও হামযা - উভয়ের পিতা আব্দুল্লাহ্ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু - নবী (ﷺ) সূত্রের উল্লেখ করেছেন।

সাঈদ ইবনে আবদুর রহমান মাখযূমী (রাহঃ) ... সালিম তার পিতা (ইবনে উমর) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এতে সাঈদ ইবনে আবদুর রহমান-হামযা (রাহঃ) এর উল্লেখ নেই। সাঈদ (রাহঃ) এর রিওয়ায়তটি অধিক সহীহ। কেননা আলী ইবনে মাদীনী এবং হুমায়দী (রাহঃ) উভয়েই এটি সুফিয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। যুহরী (রাহঃ) এই হাদীসটি সালিম-ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রই কেবল বর্ণনা করেছেন। অথচ মালিক ইবনে আনাস (রাহঃ)-ও এ হাদীসটি যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আর এতে আব্দুল্লাহ্ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু-এর পুত্রদ্বয় সালিম ও হামযা - উভয়ের পিতা (ইবনে উমর) সূত্রের উল্লেখ করেছেন।

এ বিষয়ে সাহল ইবনে সা’দ, আয়িশা ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেনঃ যদি অকল্যাণ কোথাও হতো তবে তা নারী, বাহন ও বাড়িতে হত।

হাকীম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) -কে বলতে শুনেছি যে, অপয়া বলতে কিছু নাই, তবে বাড়ি, নারী ও ঘোড়া কখনও বরকতের হয়।

আলী ইবনে হুজর (রাহঃ) হাকীম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত হাদীসটি বর্ণিত আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান