আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ২৭৮৭
আন্তর্জাতিক নং: ২৭৮৭
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
পুরুষ ও মহিলার প্রসাধনী।
২৭৮৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পুরুষদের প্রসাধনী হল যে বস্তুর গন্ধ প্রকাশ পায় কিন্তু রং অপ্রকাশিত আর মেয়েদের প্রসাধনী হল যে বস্তুর রং প্রকাশ পায় কিন্তু গন্ধ অপ্রকাশিত।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي طِيبِ الرِّجَالِ وَالنِّسَاءِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " طِيبُ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ وَطِيبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ " .

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنِ الطُّفَاوِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ إِلاَّ أَنَّ الطُّفَاوِيَّ لاَ نَعْرِفُهُ إِلاَّ فِي هَذَا الْحَدِيثِ وَلاَ نَعْرِفُ اسْمَهُ . وَحَدِيثُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ أَتَمُّ وَأَطْوَلُ .

হাদীসের তাখরীজ (সূত্র):

আলী ইবনে হুজর (রাহঃ) ... আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। এ হাদীসটি হাসান। এ হাদীসটি ছাড়া বর্ণনাকারী তাফাবী সম্পর্কে আমরা কিছু জানি না। তাঁর নামও আমাদের জানা নেই। ইসমাঈল ইবনে ইবরাহীম (রাহঃ)-এর রিওয়ায়তটি অধিকতর পূর্ণ ও দীর্ঘ। ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান