আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ২৭৬২
আন্তর্জাতিক নং: ২৭৬২
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
দাড়ির (অসমান) অংশ ছাটা।
২৭৬২. হান্নাদ (রাহঃ) ..... আমর ইবনে শুআয়ব তার পিতা তার পিতামহ থেকে বর্ণিত যে, নবী (ﷺ) প্রস্থ ও দৈর্ঘ্যে তাঁর দাড়ির (অসমান) অংশ ছাঁটতেন।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي الأَخْذِ مِنَ اللِّحْيَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عُمَرُ بْنُ هَارُونَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْخُذُ مِنْ لِحْيَتِهِ مِنْ عَرْضِهَا وَطُولِهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ عُمَرُ بْنُ هَارُونَ مُقَارِبُ الْحَدِيثِ لاَ أَعْرِفُ لَهُ حَدِيثًا لَيْسَ إِسْنَادُهُ أَصْلاً أَوْ قَالَ يَنْفَرِدُ بِهِ إِلاَّ هَذَا الْحَدِيثَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْخُذُ مِنْ لِحْيَتِهِ مِنْ عَرْضِهَا وَطُولِهَا . لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عُمَرَ بْنِ هَارُونَ وَرَأَيْتُهُ حَسَنَ الرَّأْىِ فِي عُمَرَ بْنِ هَارُونَ . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ قُتَيْبَةَ يَقُولُ عُمَرُ بْنُ هَارُونَ كَانَ صَاحِبَ حَدِيثٍ وَكَانَ يَقُولُ الإِيمَانُ قَوْلٌ وَعَمَلٌ .

قَالَ سَمِعْتُ قُتَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ رَجُلٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَصَبَ الْمَنْجَنِيقَ عَلَى أَهْلِ الطَّائِفِ . قَالَ قُتَيْبَةُ قُلْتُ لِوَكِيعٍ مَنْ هَذَا قَالَ صَاحِبُكُمْ عُمَرُ بْنُ هَارُونَ .

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু ঈসা বলেন)এই হাদিসটি গারীব। আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি, উমর ইবনে হারুন হলেন মুকারিবুল হাদিস - হাদীস গ্রহণযোগ্যতার নিকটবর্তী। নবী (ﷺ) তাঁর দাড়ির দৈর্ঘ্যে ও প্রস্থের এই হাদীসটি ছাড়া তার এমন কোন রিওয়ায়ত সম্পর্কে জানি না যার কোন ভিত্তি নেই বা যেটির বর্ণনায় তিনি একা। উমর ইবনে হারূন ছাড়া আর কোন সূত্রে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমি তাকে (বুখারীকে) উমর ইবনে হারূন (রাহঃ) সম্পর্কে ভাল মত পোষণ করতে দেখেছি।

কুতায়বা (রাহঃ)-কে বলতে শুনেছি যে, উমর ইবনে হারূন (রাহঃ) ছিলেন হাদীস অনুসারী লোক। তিনি বলতেন, ঈমান হল কথা ও আমলের সমম্বিত রূপ।

কুতায়বা আরো বলেন যে, ওয়াকী’ ইবনুল জাররাহ্ (রাহঃ) আমাদের কোন এক ব্যাক্তির বরাতে ছাওর ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তায়েফবাসীদের বিরুদ্ধে মিনজানীক স্থাপন করেছিলেন। কুতায়বা (রাহঃ) বলেন, ওয়াকী’ (রাহঃ)-কে জিজ্ঞাসা করলামঃ এই কোন এক ব্যাক্তিটি কে? তিনি বললেনঃ আপনাদের সঙ্গী উমর ইবনে হারূন।