আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ২৭৫৫
আন্তর্জাতিক নং: ২৭৫৫
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
একজনের জন্য আরেকজনের দাঁড়ানো নিষেধ।
২৭৫৫. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আবু মিজলায (রাহঃ) থেকে বর্ণিত যে, মুআবিয়া (রাযিঃ) ঘর থেকে বের হয়ে আসলেন। তাঁকে দেখে আব্দুল্লাহ্ ইবনে যুবাইর ও ইবনে সাফওয়ান উঠে দাঁড়ালেন। তিনি বললেনঃ তোমরা বসে পড়। রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ লোকেরা তার জন্য মূর্তির মত দাঁড়িয়ে থাকুক, এতে যে খুশী হয় সে যেন জাহান্নামে তার আবাস বানায়।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ قِيَامِ الرَّجُلِ لِلرَّجُلِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ أَبِي مِجْلَزٍ، قَالَ خَرَجَ مُعَاوِيَةُ فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ وَابْنُ صَفْوَانَ حِينَ رَأَوْهُ . فَقَالَ اجْلِسَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي أُمَامَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ مُعَاوِيَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান। হান্নাদ (রাহঃ) মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।

হাদীসের ব্যাখ্যা:

একথা স্পষ্ট যে, এই সতর্কবাণীর সম্পর্ক ঐ অবস্থার সাথে, যখন কোন মানুষ নিজে এই কামনা করে এবং এতে আনন্দিত হয় যে, আল্লাহর বান্দারা তার সম্মানের জন্য দাঁড়িয়ে যাক। এটা অহংকারের লক্ষণ, আর অহংকারীদের স্থান হচ্ছে জাহান্নাম যার ব্যাপারে বলা হয়েছে: فَلَبِئۡسَ مَثۡوَی الۡمُتَکَبِّرِیۡن অহংকারীদের স্থান কতইনা নিকৃষ্ট। তবে যদি কোন মানুষ নিজে মোটেই না চায়; কিন্তু অন্যরা ভক্তি-ভালোবাসার আবেগে তার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন কথা- অবশ্য রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং নিজের জন্য এটাও পছন্দ করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান