আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ২৭৪১
আন্তর্জাতিক নং: ২৭৪১
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
কিভাবে হাঁচিদাতার উত্তর দেওয়া উচিত?
২৭৪১. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আবু আইয়ুব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ হাঁচি দেয় সে যেন বলেঃ আলহামদুলিল্লাহি আলা কুলি হাল - সর্বাবস্থায় আল্লাহরই সকল প্রশংসা। আর যে এর উত্তর দিবে সে যেন বলেঃ ইয়ারহামুকাল্লাহ্ - আল্লাহ্ তোমার উপর রহম করুন। এরপর হাঁচিদাতা বলবেঃ ইয়াহদীকুমুল্লাহ্ ওয়া ইউসলিহু বালাকুম - আল্লাহ্ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা ভাল বানিয়ে দিন।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ كَيْفَ يُشَمَّتُ الْعَاطِسُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي ابْنُ أَبِي لَيْلَى، عَنْ أَخِيهِ، عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَلْيَقُلِ الَّذِي يَرُدُّ عَلَيْهِ يَرْحَمُكَ اللَّهُ وَلْيَقُلْ هُوَ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ " .

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ هَكَذَا رَوَى شُعْبَةُ، هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَكَانَ ابْنُ أَبِي لَيْلَى يَضْطَرِبُ فِي هَذَا الْحَدِيثِ يَقُولُ أَحْيَانًا عَنْ أَبِي أَيُّوبَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَقُولُ أَحْيَانًا عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى الثَّقَفِيُّ الْمَرْوَزِيُّ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ أَخِيهِ، عِيسَى عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .

হাদীসের তাখরীজ (সূত্র):

মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ... ইবনে আবু লায়লা (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে। শু’বা (রাহঃ) এই হাদীসটিকে ইবনে আবু লায়লা (রাহঃ) থেকে এইরূপই রিওয়ায়ত করেছেন। তিনি তার সনদে বলেছেনঃ আবু আইয়্যূব রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে। ইবনে আবু লায়লা (রাহঃ) এর এই হাদিসটির রিওয়ায়তে ″ইযতিরাব″ করতেন। তিনি কোন সময় বলেছেন, আবু আইয়্যূব রাদিয়াল্লাহু আনহু ... নবী (ﷺ) থেকে; আবার কোন কোন সময় বলেছেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু ... নবী (ﷺ) থেকে।

মুহাম্মাদ ইবনে বাশশার ও মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ছাকাফী মারওয়াযী (রাহঃ) ... আবদুর রহমান ইবনে আবু লায়লা আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান