আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ২৭৩৮
আন্তর্জাতিক নং: ২৭৩৮
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
হাঁচি দিলে হাঁচিদাতা কী বলবে?
২৭৩৮. হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ..... নাফি’ (রাহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি ইবনে উমর (রাযিঃ)-এর পাশে হাঁচি দিয়ে বললঃ আলহামদুলিল্লাহ্ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইবনে উমর (রাযিঃ) বললেনঃ আমিও তো পড়ি আলহামদুলিল্লাহ্ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ্। কিন্তু (হাঁচির বেলায়) রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের এরূপ শিক্ষা দেন নি। তিনি তো আমাদের এই ক্ষেত্রে ’আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল’’ - বলতে শিক্ষা দিয়েছেন।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا يَقُولُ العَاطِسُ إِذَا عَطَسَ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا حَضْرَمِيٌّ، مَوْلَى آلِ الْجَارُودِ عَنْ نَافِعٍ، أَنَّ رَجُلاً، عَطَسَ إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ . قَالَ ابْنُ عُمَرَ وَأَنَا أَقُولُ الْحَمْدُ لِلَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ وَلَيْسَ هَكَذَا عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَّمَنَا أَنْ نَقُولَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زِيَادِ بْنِ الرَّبِيعِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু ঈসা বলেন) এই হাদিসটি গারীব। যিয়াদ ইবনের রাবী (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, হাঁচি আসার সময় যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) বলতে নির্দেশ দিয়েছেন, তেমনিভাবে الحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حالٍ বলতেও শিক্ষা দিয়েছেন।

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি.-এর এ বক্তব্য দ্বারা একথাও জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) বিশেষ ক্ষেত্র ও সময়ের জন্য যিকর অথবা দু‘আর যেসব বাক্য শিক্ষা দিয়েছেন, এগুলোর মধ্যে নিজের পক্ষ থেকে কোন কিছু বাড়ানো না চাই-যদিও অর্থগত দিক দিয়ে ঐ বৃদ্ধি ও সংযোজন সঠিকও হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান