আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ২৭৩০
আন্তর্জাতিক নং: ২৭৩০
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
মুসাফাহা।
২৭৩০. আহমদ ইবনে আব্দা যাববী (রাহঃ) ....... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ অভিবাদনের পূর্ণতা হল হাতে ধরা (মুসাফাহা)।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْمُصَافَحَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَيْثَمَةَ، عَنْ رَجُلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مِنْ تَمَامِ التَّحِيَّةِ الأَخْذُ بِالْيَدِ " . وَفِي الْبَابِ عَنِ الْبَرَاءِ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سُلَيْمٍ عَنْ سُفْيَانَ . قَالَ سَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا الْحَدِيثِ فَلَمْ يَعُدَّهُ مَحْفُوظًا وَقَالَ إِنَّمَا أَرَادَ عِنْدِي حَدِيثَ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ خَيْثَمَةَ عَمَّنْ سَمِعَ ابْنَ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ سَمَرَ إِلاَّ لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ " . قَالَ مُحَمَّدٌ وَإِنَّمَا يُرْوَى عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ أَوْ غَيْرِهِ قَالَ مِنْ تَمَامِ التَّحِيَّةِ الأَخْذُ بِالْيَدِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি গারীব। ইয়াহ্ইয়া ইবনে সুলায়ম সুফিয়ান (রাহঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি এটিকে মাহফূজ বা সংরক্ষিত বলে গণ্য করেন নি। ইমাম তিরমিযী (রাহঃ) বলেনঃ আমার মতে সুফিয়ান (রাহঃ) বর্ণিত ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু-এর হাদীস নবী (ﷺ) থেকে, যে তিনি শুনেছেন, মুসল্লি বা মুসাফির ছাড়া (ইশার পর) রাতে আলাপ করার অনুমতি নেই, এইটি উদ্দেশ্য করেছেন।
মুহাম্মাদ [বুখারী (রাহঃ)] আরো বলেনঃ মানসূর-আবু ইসহাক আবদুর রহমান ইবনে ইয়াযীদ প্রমুখ (রাহঃ) সূত্রে বর্ণিত আছে যে, হাত ধরায় অভিবাদনের পূর্ণতা সাধিত হয়।
মুহাম্মাদ [বুখারী (রাহঃ)] আরো বলেনঃ মানসূর-আবু ইসহাক আবদুর রহমান ইবনে ইয়াযীদ প্রমুখ (রাহঃ) সূত্রে বর্ণিত আছে যে, হাত ধরায় অভিবাদনের পূর্ণতা সাধিত হয়।