আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৬. যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
হাদীস নং: ২৪০৭
আন্তর্জাতিক নং: ২৪০৭
যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
যবানের হিফাযত।
২৪১০. মুহাম্মাদ ইবনে মুসা বসরী (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে মারফুরূপে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ আদম সন্তান যখন সকালে উপনীত হয় তখন তার সকল অঙ্গ-প্রত্যঙ্গ জিহ্বার কাছে মিনতি প্রকাশ করে এবং বলেঃ আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর, আমরাতো তোমার ওসীলায়ই আছি। তুমি ঠিক থাকলে আমরাও ঠিক থাকি আর তুমি বক্রতা অবলম্বন করলে আমরাও বক্র হয়ে যাই।
أبواب الزهد عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي حِفْظِ اللِّسَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رَفَعَهُ قَالَ " إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّمَا نَحْنُ بِكَ فَإِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا " .
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ مُوسَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ وَلَمْ يَرْفَعُوهُ .
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ أَحْسَبُهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ .

হাদীসের তাখরীজ (সূত্র):
হান্নাদ (রাহঃ) ... হাম্মাদ ইবনে যায়েদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন। তবে এটি মারফু নয়। এই সনদটি মুহাম্মাদ ইবনে মূসা (রাহঃ)-এর বর্ণনা অপেক্ষা অধিকতর সহীহ।
হাম্মাদ ইবনে যায়েদ (রাহঃ) এর সূত্র ছাড়া এই হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। একাধিক রাবী হাম্মাদ ইবনে যায়েদ (রাহঃ) থেকে এটি বর্ণনা করেছেন কিন্তু তাড়া এটি মারফূ’রূপে রিওয়ায়ত করেন নি।
হাম্মাদ ইবনে যায়েদ (রাহঃ) এর সূত্র ছাড়া এই হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। একাধিক রাবী হাম্মাদ ইবনে যায়েদ (রাহঃ) থেকে এটি বর্ণনা করেছেন কিন্তু তাড়া এটি মারফূ’রূপে রিওয়ায়ত করেন নি।
হাদীসের ব্যাখ্যা:
জিহ্বার মন্দ আচরণের ফলে শরীরের অপর অংশসমূহ বিপদের সম্মুখীন হয়। তাই তারা প্রত্যেক দিন ভোরবেলা জিহ্বাকে সংযত থাকার জন্য অনুরোধ করে। জিহ্বা আল্লাহকে ভয় করে বক্র রাস্তা অবলম্বন না করলে শরীরের অপরাপর অংশ বিপদমুক্ত থাকবে। আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ কিভাবে পরস্পর কথা বলে তা একমাত্র আল্লাহই জানেন। যেরূপ আমাদের শরীরের এক অংশ অপর অংশের সুখ-দুঃখে অংশগ্রহণ করে, সেরূপ এক অঙ্গ অপর অঙ্গের সাথে নিজেদের ভাবের বিনিময় করতেও সক্ষম। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে জিহ্বাকে আল্লাহর গুণগানে ব্যবহার করা উচিত। যাতে শয়তান জিহ্বাকে মন্দকাজে ব্যবহার করতে না পারে তার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করা উচিত। বারবার জিহ্বাকে আল্লাহর যিকর এবং আল্লাহর বান্দাদেরকে দীন শিক্ষা দেয়ার কাজে ব্যবহার করলে আশা করা যায় জিহ্বা সংযত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: