আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৫. সাক্ষ্য গ্রহন-প্রদান সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ২৩০০
আন্তর্জাতিক নং: ২৩০০
সাক্ষ্য গ্রহন-প্রদান সংক্রান্ত অধ্যায়
মিথ্যা সাক্ষ্য প্রদান।
২৩০৩. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ...... খুরায়ম ইবনে ফাতিক আসাদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামায আদায় করলেন। নামায শেষ করার পর তিনি উঠে দাঁড়িয়ে বললেনঃ মিথ্যা সাক্ষ্য প্রদানকে আল্লাহর সঙ্গে শিরক করার সমপর্যায়ের বলে গণ্য করা হয়েছে। তিনবার তিনি এ কথা বললেন। এরপর তিলওয়াত করলেন وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ আয়াতের শেষ পর্যন্ত।
أبواب الشهادات عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي شَهَادَةِ الزُّورِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، وَهُوَ ابْنُ زِيَادٍ الْعُصْفُرِيُّ عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ النُّعْمَانِ الأَسَدِيِّ، عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ الأَسَدِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةَ الصُّبْحِ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ " عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالشِّرْكِ بِاللَّهِ " . ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ (وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ ) إِلَى آخِرِ الآيَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا عِنْدِي أَصَحُّ . وَخُرَيْمُ بْنُ فَاتِكٍ لَهُ صُحْبَةٌ وَقَدْ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَادِيثَ وَهُوَ مَشْهُورٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেনঃ এটিই আমার কাছে অধিকতর সহীহ। আর খুরায়ম ইবনে ফাতিক সাহাবী। নবী (ﷺ) থেকে তিনি বেশ কিছু হাদীস রিওয়ায়াত করেছেন। তিনি প্রসিদ্ধ।
হাদীসের ব্যাখ্যা:
শিরক নিকৃষ্টতম অপরাধ। অপর কোন অপরাধকে শিরকের সমপর্যায়ভুক্ত করার অর্থ হল যে অপরাধও শিরকের অপরাধের মত মারাত্মক এবং ক্ষমার অযোগ্য। মিথ্যা সাক্ষ্য দানের মাধ্যমে আল্লাহর বান্দাদের হক বিনষ্ট হয়, আবরু ইযযত ভুলণ্ঠিত হয়, জীবন বিপন্ন হয়। মিথ্যা সাক্ষ্য দানের দ্বারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য প্রতিপন্ন করার কারণে আল্লাহ মিথ্যা সাক্ষ্য দানকারীর প্রতি অত্যধিক নারায ও অসন্তুষ্ট হন, যেরূপ শিরককারীর প্রতি আল্লাহ নারায, সেরূপ মিথ্যা সাক্ষ্য দানকারীর প্রতিও তিনি নারায এবং অসন্তুষ্ট।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: