আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৫. সাক্ষ্য গ্রহন-প্রদান সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ২২৯৬
আন্তর্জাতিক নং: ২২৯৬
সাক্ষ্য গ্রহন-প্রদান সংক্রান্ত অধ্যায়
উত্তম সাক্ষ্যদানকারী কে।
২২৯৯. আহমাদ ইবনুল হাসান (রাহঃ) ....... মালিক (রাহঃ) থেকে এটি বর্ণিত আছে।
أبواب الشهادات عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي الشُّهَدَاءِ أَيُّهُمْ خَيْرٌ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، نَحْوَهُ وَقَالَ ابْنُ أَبِي عَمْرَةَ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَأَكْثَرُ النَّاسِ يَقُولُونَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ وَاخْتَلَفُوا عَلَى مَالِكٍ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ فَرَوَى بَعْضُهُمْ عَنْ أَبِي عَمْرَةَ وَرَوَى بَعْضُهُمْ عَنِ ابْنِ أَبِي عَمْرَةَ وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيُّ وَهَذَا أَصَحُّ لأَنَّهُ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ حَدِيثِ مَالِكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ أَبِي عَمْرَةَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ غَيْرُ هَذَا الْحَدِيثِ وَهُوَ حَدِيثٌ صَحِيحٌ أَيْضًا وَأَبُو عَمْرَةَ مَوْلَى زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ وَلَهُ حَدِيثُ الْغُلُولِ وَأَكْثَرُ النَّاسِ يَقُولُونَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইবনে আবু আমরা (রাহঃ) বলেনঃ এ হাদীসটি হাসান। অধিকাংশ মুহাদ্দিস আবদুর রহমান ইবনে আবু আমরা বলে উল্লেখ করেছেন। এ হাদীসটির রিওয়ায়াতে রাবীগণ মালিক (রাহঃ) থেকে রিওয়ায়াতের ক্ষেত্রে মত পার্থক্য করেছেন। কেউ কেউ রিওয়ায়াত করেছেন আবু আমরা বলে। আর কেউ কেউ রিওয়ায়াত করেছেন ইবনে আবু আমরা বলে। ইনি হলেন আবদুর রহমান ইবনে আবু আমরা আনসারী। আমাদের মতে এটিই অধিক সহীহ। কেননা মালিক (রাহঃ) ব্যতীত অন্য কোন সনদে আবদুর রহমান ইবনে আবু আমরা-যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু সূত্রের উল্লেখ রয়েছে। আবু আমরা-যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে এটি ছাড়া অন্য হাদীসে বর্ণিত আছে। সেটি অবশ্যই সহীহ। আবু আমরা হলেন যায়েদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু আনহু এর আযাদকৃত গোলাম। আবু আমরা (রাহঃ) এর বরাতে তার গণীমতে খিয়ানত করা সম্পর্কিত একটি হাদীসও বর্ণিত আছে।
বর্ণনাকারী: