আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৪. স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ২২৮৫
আন্তর্জাতিক নং: ২২৮৫
স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
দুধ ও জামা সম্পর্কে নবী (ﷺ) এর স্বপ্ন।
২২৮৮. হুসাইন ইবনে মুহাম্মাদ জুরায়রী বালখী (রাহঃ) ...... জনৈক সাহাবী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আমি ঘুমে ছিলাম। দেখি, মানুষদেরকে আমার সামনে পেশ করা হচ্ছে। তাদের গায়ে জামা। এর কোনটি বুক পর্যন্ত পৌছেচে, আর কোনটি এর চেয়ে নীচ পর্যন্ত পৌছেছে। তারপর আমার সামনে উমর কে পেশ করা হল। আর তার গায়ে ছিল এমন একটি জামা যা তিনি হেছড়ে চলেছেন। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনি এর কি ব্যাখ্যা করলেন? তিনি বললেনঃ এ হল দ্বীন।
أبواب الرؤيا عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ فِي رُؤْيَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّبَنَ وَالقُمُصَ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْجُرَيْرِيُّ الْبَلْخِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ بَعْضِ، أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَىَّ وَعَلَيْهِمْ قُمُصٌ مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ وَمِنْهَا مَا يَبْلُغُ أَسْفَلَ مِنْ ذَلِكَ فَعُرِضَ عَلَىَّ عُمَرُ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ " . قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الدِّينَ " .
হাদীসের ব্যাখ্যা:
লেবাস ও দ্বীনের মধ্যে এ সম্পর্ক ও সাদৃশ্য রয়েছে যে, লেবাস ঠাণ্ডা ও রৌদ্রের তাপ ইত্যাদি এ জগতের কষ্ট থেকে মানবদেহকে রক্ষা করে এবং এটা সৌন্দর্যের উপকরণ। আর দ্বীন আখেরাতে সৌন্দর্যের উপকরণ হবে এবং আযাব থেকে হেফাযতের কারণ হবে। স্বপ্নে যে সমস্ত লোককে হুযুর (ﷺ)-এর সামনে পেশ করা হয়েছিল, তারা সম্ভবত উম্মতের বিভিন্ন স্তর ও শ্রেণীর লোক ছিল। কিন্তু এমন ছিল যাদের দ্বীনের মধ্যে বিভিন্ন পর্যায়ের ত্রুটি ও অপূর্ণতা ছিল। তাদের মধ্যে হযরত উমর রাযি.ও ছিলেন, যার দ্বীন অত্যন্ত পরিপূর্ণ ছিল, তিনি আপদমস্তক দ্বীন ছিলেন এবং তাঁর দ্বীন নিজের সত্তা থেকেও বেশী ছিল। رضيَ اللهُ عنهُ وأرضاهُ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: