আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩০. অছিয়াত সম্পর্কিত বিধানাবলী

হাদীস নং: ২১১৭
আন্তর্জাতিক নং: ২১১৭
অছিয়াত সম্পর্কিত বিধানাবলী
ওয়াসীয়তের ক্ষেত্রে ক্ষতিকর ব্যবস্থা নেয়া।
২১২০. নসর ইবনে আলী (রাহঃ) ..... আবু হুরয়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনৎ পুরুষ ও মহিলা ষাট বছর পর্যন্ত আল্লাহর ফরমাবরদারীতে আমল করে যায় কিন্তু মওত যখন তাদের কাছে হাযির হয় তখন ওয়াসীয়তের ক্ষেত্রে তারা ক্ষতিকর ব্যবস্থা নিয়ে বসে ফলে তাদের জন্য জাহান্নাম হয়ে পড়ে অবশ্যম্ভাবী। এর পর আবু হুরায়রা (রাযিঃ) আমার সামনে এই আয়াত তিলাওয়াত করলেনঃ

مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ وَصِيَّةً مِنَ اللَّهِ) إِلَى قَوْلِهِ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ)

’‘(এই বণ্টন বিধান) যা ওয়াসীয়ত করা হয় তা প্রদান এবং ঋণ পরিশোধের পর। যদি কারো জন্য ক্ষতিকর না হয়। এ আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল ......... এ সব আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে দাখেল করবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত; যেখানে তারা স্থায়ী হবে। আর এতো মহা সাফল্য। (সূরা নিসাঃ ১২, ১৩)।
أبواب الوصايا عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في الضرار في الوصية
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَهُوَ جَدُّ هَذَا النَّصْرِ حَدَّثَنَا الأَشْعَثُ بْنُ جَابِرٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ وَالْمَرْأَةُ بِطَاعَةِ اللَّهِ سِتِّينَ سَنَةً ثُمَّ يَحْضُرُهُمَا الْمَوْتُ فَيُضَارَّانِ فِي الْوَصِيَّةِ فَتَجِبُ لَهُمَا النَّارُ " . ثُمَّ قَرَأَ عَلَىَّ أَبُو هُرَيْرَةَْ : (مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ وَصِيَّةً مِنَ اللَّهِ) إِلَى قَوْلِهِ : (ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ) قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَنَصْرُ بْنُ عَلِيٍّ الَّذِي رَوَى عَنِ الأَشْعَثِ بْنِ جَابِرٍ هُوَ جَدُّ نَصْرِ بْنِ عَلِيٍّ الْجَهْضَمِيِّ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এ সূত্রে হাদীসটি হাসান-গারীব। আশআছ ইবনে জাবির (রাহঃ) থেকে যে নাসর ইবনে আলী হাদীস রিওয়ায়াত করেন ইনি হলেন প্রসিদ্ধ রাবী নাসর ইবনে আলী জাহযামী (রাহঃ) এর দাদা।

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, কখনো এরূপ হয় যে, এক ব্যক্তির বৈধ উত্তরাধিকারী রয়েছে, যে আল্লাহর আইন মুতাবিক তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদের দাবিদার হবে, অথচ এ লোক কোন অসন্তুষ্টির কারণে তাকে বঞ্চিত করার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করে, যাতে এই উত্তরাধিকারী বঞ্চিত হয়ে পড়ে, তবে এটা (আলোচ্য হাদীস অনুযায়ী) এত বিরাট গুনাহ ও যুলুম যে, এ কারণে ষাট বছরের আনুগত্য নষ্ট হয়ে যায়, এবং সে ব্যক্তি দোযখের শাস্তির যোগ্য হয়ে পড়ে। হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা) কর্তৃক বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, প্রত্যেক মানুষ নিজের এক তৃতীয়াংশ সম্পদ পর্যন্ত ওসীয়ত করতে পারে। তবে নিয়ত বিশুদ্ধ হতে হবে। ওয়ারিস ও দাবিদারদের ক্ষতি করার উদ্দেশ্য ওসীয়ত করা সর্বাবস্থায় বিরাট গুনাহ ও অন্যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান