আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৯. মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
হাদীস নং: ২০৯৫
আন্তর্জাতিক নং: ২০৯৫
মাইয়্যেতের সম্পত্তি বন্টনের অধ্যায়
সহোদর ভ্রাতাদের মীরাছ।
২০৯৮. ইবনে আবু উমর (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ফায়সালা দিয়েছেন যে, বাপ শরীক বা মা শরীক ভাইরা নয় বরং বাপ ও মা শরীক আপন ভাইরা ওয়ারিশ হবে।
أبواب الفرائض عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في ميراث الإخوة من الأب والأم
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ أَعْيَانَ بَنِي الأُمِّ يَتَوَارَثُونَ دُونَ بَنِي الْعَلاَّتِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي الْحَارِثِ وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
আবু ইসহাক-হারিস-আলী রাদিয়াল্লাহু আনহু সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। হারিছের বিষয়ে কতক হাদীস বিশেষজ্ঞ সমালোচনা করেছ।এ হাদীস অনুসারে আলিমগণের আমল রয়েছে।