আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
হাদীস নং: ২০৭৯
আন্তর্জাতিক নং: ২০৭৯
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
নিউমোনিয়ার ঔষধ।
২০৮৫. রাজা ইবনে মুহাম্মাদ আদবী বসরী (রাহঃ) ..... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিউমোনিয়াতে চন্দন কাঠ এবং যয়তুনের মাধ্যমে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في دواء ذات الجنب
حَدَّثَنَا رَجَاءُ بْنُ مُحَمَّدٍ الْعُذْرِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي رَزِينٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، حَدَّثَنَا مَيْمُونٌ أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَتَدَاوَى مِنْ ذَاتِ الْجَنْبِ بِالْقُسْطِ الْبَحْرِيِّ وَالزَّيْتِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مَيْمُونٍ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ . وَقَدْ رَوَى عَنْ مَيْمُونٍ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ هَذَا الْحَدِيثَ .
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি হাসান-গরীব-সহীহ। মায়মূনা-যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই, মায়মূনা (রাহঃ) থেকে একাধিক হাদীস বিশেষজ্ঞ এই হাদীসটি বর্ণনা করেছেন।