আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান

হাদীস নং: ২০৭৪
আন্তর্জাতিক নং: ২০৭৪
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
পানি দিয়ে জ্বর ঠাণ্ডা করা।
২০৮০. হারূন ইবনে ইসহাক হামদানী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জ্বর হল জাহান্নামাগ্নির হলকা, সুতরাং পানি দিয়ে তা শীতল কর।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في تبريد الحمى بالماء
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ " .
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى وَفِي حَدِيثِ أَسْمَاءَ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا وَكِلاَ الْحَدِيثَيْنِ صَحِيحٌ .

হাদীসের তাখরীজ (সূত্র):

হারূন ইবনে ইসহাক (রাহঃ) ... আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। আসমা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত এই হাদীসটিতে আরো কথা আছে। এই দু’টি হাদীসই সহীহ।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)