আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
হাদীস নং: ২০৭২
আন্তর্জাতিক নং: ২০৭২
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
তাবীয লটকানো মাকরূহ।
২০৭৮. মুহাম্মাদ ইবনে মাদদুওয়াহ (রাহঃ) ......... ঈসা, ইনি হলেন ইবনে আব্দুর রহমান ইবনে আবী লায়লা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আব্দুল্লাহ ইবনে উকায়ম আবু মা‘বাদ জুহানী (রাহঃ)-কে দেখতে গেলাম। তিনি বিষাক্ত ফোঁড়ায় আক্রান্ত ছিলেন। বললামঃ কোন তাবীয লটকিয়ে নিলেন না? তিনি বললেনঃ মৃত্যু তো এর চেয়েও নিকটে। নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি কিছু লটকায় তবে তাকে সে দিকেই সোপর্দ করে দেওয়া হয়।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في كراهية التعليق
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَدُّويَهْ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى، أَخِيهِ قَالَ دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ أَبِي مَعْبَدٍ الْجُهَنِيِّ أَعُودُهُ وَبِهِ حُمْرَةٌ فَقُلْنَا أَلاَ تُعَلِّقُ شَيْئًا قَالَ الْمَوْتُ أَقْرَبُ مِنْ ذَلِكَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى . وَعَبْدُ اللَّهِ بْنُ عُكَيْمٍ لَمْ يَسْمَعْ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُ كَتَبَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইবনে আবু লায়রা (রাহঃ)-এর বরাতেই কেবল আব্দুল্লাহ ইবনে উকায়মের এই রিওয়ায়াতটি সম্পর্কে আমরা জানি। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ... ইবনে আবু লায়লা (রাহঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণত আছে। এই বিষয়ে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
বর্ণনাকারী: