আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
হাদীস নং: ২০৭০
আন্তর্জাতিক নং: ২০৭০
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
মাসরুম ও আজওয়া খেজুর।
২০৭৬. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কালিজিরা হল মৃত্যু ছাড়া সব রোগে ঔষধ।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في الكمأة والعجوة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حُدِّثْتُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ الشُّونِيزُ دَوَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ . قَالَ قَتَادَةُ يَأْخُذُ كُلَّ يَوْمٍ إِحْدَى وَعِشْرِينَ حَبَّةً فَيَجْعَلُهُنَّ فِي خِرْقَةٍ فَلْيَنْقَعْهُ فَيَتَسَعَّطُ بِهِ كُلَّ يَوْمٍ فِي مَنْخَرِهِ الأَيْمَنِ قَطْرَتَيْنِ وَفِي الأَيْسَرِ قَطْرَةً وَالثَّانِي فِي الأَيْسَرِ قَطْرَتَيْنِ وَفِي الأَيْمَنِ قَطْرَةً وَالثَّالِثُ فِي الأَيْمَنِ قَطْرَتَيْنِ وَفِي الأَيْسَرِ قَطْرَةً .
হাদীসের তাখরীজ (সূত্র):
কাতাদা (রাহঃ) বলেনঃ প্রতিদিন একুশটি কালজিরার দানা নিবে। একটি কাপড়ের টুকড়ায় তা রেখে পানিতে বিজাবে এবং প্রতিদিন নাকের ছিদ্র পথ দিয়ে তা ব্যবহার করবে। প্রথম দিন নাকের ডান ছিদ্রে দুই ফোটা এবং বাম ছিদ্রে এক ফোটা, দ্বিতীয় দিন বাম ছিদ্রে দুই ফোটা এবং ডান ছিদ্রে এক ফোটা, তৃতীয় দিন ডান ছিদ্রে দুই ফোটা এবং বাম ছিদ্রে এক ফোটা করে ব্যবহার করবে।