আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
হাদীস নং: ২০৫১
আন্তর্জাতিক নং: ২০৫১
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
রক্ত মোক্ষণ।
২০৫৭. আব্দুল কুদ্দুস ইবনে মুহাম্মাদ (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) ঘাড়ের দুই পাশের রগে এবং কাঁধে রক্ত মোক্ষম করাতেন। আর তিনি মাসের সতের, উনিশ এবং একুশ তারিখ রক্ত মোক্ষণ করাতেন।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في الحجامة
حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، وَجَرِيرُ بْنُ حَازِمٍ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَحْتَجِمُ فِي الأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ وَكَانَ يَحْتَجِمُ لِسَبْعَ عَشْرَةَ وَتِسْعَ عَشْرَةَ وَإِحْدَى وَعِشْرِينَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَمَعْقِلِ بْنِ يَسَارٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে ইবনে আব্বাস ও মা‘কিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব।