আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৭. সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
হাদীস নং: ২০২৬
আন্তর্জাতিক নং: ২০২৬
সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
চোগলখোর।
২০৩২ ইবনে আবু উমর (রাহঃ) .... হাম্মাম ইবনে হারিছ (রাহঃ) থেকে বর্ণিত। হুযাইফা ইবনে ইয়ামান (রাযিঃ)-এর পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল। তাঁকে বলা হল, এই ব্যক্তি প্রশাসকদের নিকট লোকদের কথা লাগায়। হুযাইফা (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’কাত্তাত’ জান্নাতে প্রবেশ করবে না।
أبواب البر والصلة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي النَّمَّامِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ فَقِيلَ لَهُ إِنَّ هَذَا يُبَلِّغُ الأُمَرَاءَ الْحَدِيثَ عَنِ النَّاسِ . فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ " . قَالَ سُفْيَانُ وَالْقَتَّاتُ النَّمَّامُ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
রাবী সুফিয়ান (রাহঃ) বলেন, কাত্তাত অর্থ হল চোগলখোর। হাদীসটি হাসান-সহীহ।
হাদীসের ব্যাখ্যা:
অপরের নিন্দা করা বা এক ব্যক্তির বিরুদ্ধে অপর ব্যক্তির কাছে মিথ্যা কথা বলা খুবই নিন্দনীয় অভ্যাস। মিথ্যা প্রচার, নিন্দাবাদ, মিথ্যা দোষারোপ প্রভৃতি সমাজে শত্রুতা ও সংঘাতের সৃষ্টি করে। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক মহব্বত ও ভালবাসার উপর প্রতিষ্ঠিত। বান্দার অন্তরে ঈমান ও অন্যের অমঙ্গল কামনা একত্র হতে পারে না। আল্লাহ নিন্দুক ব্যক্তিকে অপসন্দ করেন। নিন্দুক ব্যক্তি তার অপরাধের জন্য তওবা না করলে বেহেশতে যেতে পারবে না। নিন্দুক ব্যক্তির অন্তর অপরিষ্কার ও আবর্জনাপূর্ণ। অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে পাক-সাফ করে জান্নাতে দাখিল করতে পারেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: