আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৭. সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়

হাদীস নং: ১৯৫৭
আন্তর্জাতিক নং: ১৯৫৭
সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
মিনহা প্রদান।
১৯৬৩। আবু কুরায়ব (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, কেউ যদি দুধের জন্য মিনহা [১] প্রদান করে বা কাউকে অর্থঋণ দেয় বা পথ হারা লোককে পথ দেখিয়ে দেয় তবে একটি গোলাম আযাদ করার মত সাওয়াব তার হবে।

[১] উট বা বকরী ইত্যাদির মালিকানা নিজের রেখে এর দুধ পান করার জন্য কাউকে তা দিয়ে দেওয়া।
أبواب البر والصلة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْمِنْحَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْسَجَةَ، يَقُولُ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ مَنَحَ مَنِيحَةَ لَبَنٍ أَوْ وَرِقٍ أَوْ هَدَى زُقَاقًا كَانَ لَهُ مِثْلُ عِتْقِ رَقَبَةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رَوَى مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ وَشُعْبَةُ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ هَذَا الْحَدِيثَ . وَفِي الْبَابِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ . وَمَعْنَى قَوْلِهِ " مَنْ مَنَحَ مَنِيحَةَ وَرِقٍ " . إِنَّمَا يَعْنِي بِهِ قَرْضَ الدَّرَاهِمِ قَوْلُهُ " أَوْ هَدَى زُقَاقًا " . يَعْنِي بِهِ هِدَايَةَ الطَّرِيقِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসটি হাসান-সহীহ। আবু ইসহাক-তালহা ইবনে মুসারিফ সূত্রে বর্ণিত হাদিস হিসাবে গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। মানসুর ইবনুল মু‘তামির এবং শু‘বা (রাহঃ)-ও এই হাদীসটি তালহা ইবনে মুসাররিফ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।

এই বিষয়ে নু‘মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। مَنْ مَنَحَ مَنِيحَةَ وَرِقٍ এই বক্তব্যের মর্ম হল দিরহাম (অর্থ) ঋণ প্রদান করা।أَوْ هَدَى زُقَاقًا এর মর্ম হল পথ প্রদর্শন করা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান