আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৭. সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
হাদীস নং: ১৯৫৩
আন্তর্জাতিক নং: ১৯৫৩
সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
হাদিয়া গ্রহণ করা ও তার বদলা দেওয়া।
১৯৫৯। ইয়াহয়া ইবনে আকছাম ও আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) হাদিয়া কবুল করতেন এবং এর বদলা দিতেন।
أبواب البر والصلة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي قَبُولِ الْهَدِيَّةِ وَالْمُكَافَأَةِ عَلَيْهَا
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَكْثَمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَابْنِ عُمَرَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ مِنْ هَذَا الْوَجْهِ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عِيسَى بْنِ يُونُسَ عَنْ هِشَامٍ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আবু হুরায়রা, আনাস, ইবনে উমর ও জাবির রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। এ সূত্রে গারীব। ঈসা ইবনে ইউনুস (রাহঃ)-এর রিওয়ায়াতের মাধ্যমে কেবল আমরা এটিকে মারফু‘ হিসাবে জানি।
হাদীসের ব্যাখ্যা:
মূল কথা হচ্ছে- রাসূলুল্লাহ ﷺ-কে যখন কোন আশিক হাদিয়া দিতেন তখন তিনি সন্তুষ্টচিত্তে গ্রহণ করতেন এবং আল্লাহর বাণী هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ অনুযায়ী সেই হাদিয়া প্রদানকারীকে নিজেও হাদিয়া দিতেন। (সেই সময় হোক অথবা পরে হোক)। সামনে লিখিতব্য কোন কোন হাদীস থেকে জানা যাবে যে তিনি উম্মতকেও এই কর্মপদ্ধতির উপদেশ দান করেছেন। নিঃসন্দেহে উত্তম চরিত্রের দাবি এটাই। আক্ষেপ! উম্মতের মধ্যে বরং বিশিষ্ট উম্মতের মধ্যেও এই সুন্দর সুন্নাত এর প্রতি আমল খুব কম পরিদৃষ্ট হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)