আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৭৯৫
আন্তর্জাতিক নং: ১৭৯৫
খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
গৃহপালিত গাধার গোশত।
১৮০২। আবু কুরায়ব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, খায়বর যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) দাঁতাল হিংস্র পশু মুজাচ্ছামা (যে পশু বেঁধে রেখে তীর ছুড়ে হত্যা করা হয়) এবং গৃহপালিত গাধা হারাম ঘোষণা করেছেন।
এ বিষয়ে আলী, জাবির, বারা, ইবনে আবু আওফা, আনাস, ইরবায ইবনে সারিয়া, আবু ছা‘লাবা, ইবনে উমর ও আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ প্রমুখ (রাহঃ) হাদীসটি মুহাম্মাদ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। তবে তাঁরা এই একটি মাত্র বিষয়ে উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) দাঁতাল হিংস্র পশু হারাম ঘোষণা করেছেন।

أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَرَّمَ يَوْمَ خَيْبَرَ كُلَّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَالْمُجَثَّمَةَ وَالْحِمَارَ الإِنْسِيَّ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَجَابِرٍ وَالْبَرَاءِ وَابْنِ أَبِي أَوْفَى وَأَنَسٍ وَالْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ وَأَبِي ثَعْلَبَةَ وَابْنِ عُمَرَ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ وَغَيْرُهُ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو هَذَا الْحَدِيثَ وَإِنَّمَا ذَكَرُوا حَرْفًا وَاحِدًا نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ .