আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১৯. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায়
হাদীস নং: ১৪৯৯
আন্তর্জাতিক নং: ১৪৯৯
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায়
ছয়মাস বয়সী মেষ কুরবানী করা
১৫০৫। ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ......... আবু কিবাশ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনায় ছয়মাস বয়সের একটি মেষ (বিক্রির) জন্য নিয়ে এলাম। কিন্তু তা বাজারে চলল না। পরে আবু হুরায়রা (রাযিঃ)-এর সঙ্গে আমার সাক্ষাত হলে আমি তাকে এ বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কুরবানীর জন্য ছয়মাস বয়সী মেষ কতই না ভাল। আবু কিবাশ (রাহঃ) বলেন, এরপর লোকেরা একে ছিনিয়ে নেয়ার মত কিনে নিল।
এই বিষয়ে ইবনে আব্বাস, উম্মু বিলাল বিনতে হিলাল তৎপিতা হিলাল-এর বরাতে, জাবির, উকবা ইবনে আমির এবং নবী (ﷺ) -এর একজন সাহাবী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব। এটি আবু হুরায়রা (রাযিঃ) থেকে মাউকুফ রূপেও বর্ণিত আছে। ফকীহ সাহাবী ও অপরাপর আলিমদের এতদনুসারে আমল রয়েছে। তাঁরা বলেন, ছয়মাস বয়সের মেষও কুরবানীর জন্য যথেষ্ট।
এই বিষয়ে ইবনে আব্বাস, উম্মু বিলাল বিনতে হিলাল তৎপিতা হিলাল-এর বরাতে, জাবির, উকবা ইবনে আমির এবং নবী (ﷺ) -এর একজন সাহাবী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব। এটি আবু হুরায়রা (রাযিঃ) থেকে মাউকুফ রূপেও বর্ণিত আছে। ফকীহ সাহাবী ও অপরাপর আলিমদের এতদনুসারে আমল রয়েছে। তাঁরা বলেন, ছয়মাস বয়সের মেষও কুরবানীর জন্য যথেষ্ট।
أبواب الأضاحي عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْجَذَعِ مِنَ الضَّأْنِ فِي الأَضَاحِي
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ، عَنْ كِدَامِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي كِبَاشٍ، قَالَ جَلَبْتُ غَنَمًا جُذْعَانًا إِلَى الْمَدِينَةِ فَكَسَدَتْ عَلَىَّ فَلَقِيتُ أَبَا هُرَيْرَةَ فَسَأَلْتُهُ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نِعْمَ - أَوْ نِعْمَتِ - الأُضْحِيَةُ الْجَذَعُ مِنَ الضَّأْنِ " . قَالَ فَانْتَهَبَهُ النَّاسُ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأُمِّ بِلاَلٍ ابْنَةِ هِلاَلٍ عَنْ أَبِيهَا وَجَابِرٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَرَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا . وَعُثْمَانُ بْنُ وَاقِدٍ هُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زِيَادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الْجَذَعَ مِنَ الضَّأْنِ يُجْزِئُ فِي الأُضْحِيَةِ .